দুই বাংলার মৈত্রী সুদৃঢ় করার লক্ষ্যে ‘কলকাতা ঢাকা মৈত্রী পরিষদ’য়ের কার্যকরী পরিষদ গঠন

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: ভার্চূয়াল সভার মাধ্যমে গঠিত হলো কলকাতা ঢাকা মৈত্রী পরিষদের কার্যকরী পরিষদ।লক্ষ‍্য ও উদ্দেশ্য হলো দুই বাংলার সাহিত্য, সংস্কৃতি এবং মৈত্রীর বন্ধন দৃঢ করা। তাই গঠিত হয়েছে কলকাতা ঢাকা মৈত্রী পরিষদ। দুই দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ২০১৮ সালের ১২ ডিসেম্বর এই পরিষদের পথ চলা শুরু। বর্তমানে এই আন্তর্জাতিক সংগঠনে দুই দেশের মোট ৩৬৫ জন সদস্য রয়েছেন।

গত ২৭ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শ্যামল সাঁতরা, ইতিহাসবিদ রণজিত সেনের উপস্থিতিতে ২০২০-২০২২ সালের জন্য কার্যকরী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের দৈনিক নোয়াখালি প্রতিদিনের সম্পাদক রফিকুল আনোয়ার এবং সাধারণ সম্পাদক হয়েছেন কলকাতা সিটি কলেজের শিক্ষক ডঃ মহীতোষ গায়েন। ৪ঠা নভেম্বর বুধবার দুই বাংলার সদস্যদের মধ্যে একটি ভার্চুয়াল সভার মাধ্যমে আগামী দু-বছরের জন্য কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।

এই দিনের সভায় ৮৫ জন সদস্যের মধ্য থেকে বিভিন্ন পদাধিকারিক মনোনীত করা হয়। আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন মেদিনীপুরের বিশিষ্ট শিক্ষক ও গ্রন্থকার অতনু মিত্র। সাংগঠনিক সম্পাদক হয়েছেন নদীয়া থেকে ডঃ বিকাশ মৈত্র এবং কোষাধ্যক্ষ হয়েছেন সুপর্ণা রায়। দুই মেদিনীপুর জেলা থেকে এই পরিষদে একাধিক বিশিষ্ট ব্যক্তি সদস্য হয়েছেন। আগামী ১২ ডিসেম্বর দুই বাংলার সাহিত্য, সংস্কৃতি এবং মৈত্রীর মঢ্য দিয়ে কলকাতা ঢাকা মৈত্রী পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হবে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: social

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…