নিজস্ব সংবাদদাতা: চুল বাঁধা আর রাঁধা নয় প্রবাদ হয়ে গেছে কিন্তু অধ্যাপনা, কলেজে পড়া কিংবা চুল বাঁধার পাশাপাশি পেশাদারি পাঁচ তারা হোটেলের খাওয়ারের স্বাদ! হ্যাঁ এমনটাই অবাক করা বাহারি রান্নার স্বাদ মিলল কোলঘাটে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে সংকেত ও একটি নামি রেস্টুরেন্টের উদ্যোগে অনুষ্ঠিত রান্না প্রতিযোগিতায় হাজির অধ্যাপিকা থেকে কলেজ গার্ল কিংবা গৃহবধূরা নানা বাহারি পদ উপহার দিলেন ভোজন রসিকদের। জেলার সীমানা ছাড়িয়ে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন হাওড়া জেলাও। বিভিন্ন বয়সের প্রায় শতাধিক মহিলা বাড়ি থেকে বাহারি রান্না নিয়ে হাজির হয়েছিলেন প্রতিযোগিতায় অংশ নিতে ।
এদিনের প্রতিযোগিতায় পাঁশকুড়া কলেজের অধ্যাপিকা কেয়া সামন্ত এনেছিলেন মোচা বাহার। হাওড়া বাগনানের এক গৃহবধূ নাসিমা মল্লিকের আইটেম ছিল মুগ মশাল্লা। দেনান গ্রামের কলেজ পড়ুয়া সুচন্দ্রিমা চ্যাটার্জি বানিয়ে ছিলেন চিকেন টিক্কা। সদ্য বিবাহিত রেশমী সিনহা যত্ন করে বানিয়ে ছিলেন কুমড়োর হালুয়া। দেউলটির আটপৌরে গিন্নি হাজির হয়েছিলেন বাসমতি চালের খিঁচুড়ি নিয়ে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এছাড়াও নানান পদে দেখা গেছে আস্ত একটা গোটা মুরগির মাশাল্লা, চিংড়ি মালাইকারি, ভেটকি ভাপা, তেলাপিয়া সাম্বল, মাসরুম ভাপা, হিচড়ের কোপ্তা, ভাপা চিংড়ি , মটরশুঁটির ধোঁকা, জালি পিঠে, মুলোর পরোটা থেকে শুক্তো মুড়ি ঘ্নটর মত মোঘল বাদশাহী ঘরানার পাশাপাশি বাঙলার বহু প্রিয় খাদ্য পদ। স্থানাধিকারী দশজনকে নানা আকর্ষণীয় উপহারের সাথে অংশ নেওয়া সবাইকেই স্মারক উপহার দেওয়া।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আয়োজকদের পক্ষে সুদিপ্তা দাশগুপ্ত জানান, ” দৈনন্দিন জীবনের এক ঘেঁয়েমি কাটিয়ে মহিলাদের বৈচিত্র্যের স্বাদ এনে দিতেই এরকম একটি প্রতিযোগিতার ভাবনা। বিষয় হিসাবে বেছে নেওয়া হয়েছিল সেই রান্নাকেই যা নিয়ে তাঁরা রান্নাঘরে বেশির ভাগ সময় কাটান।”
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…