ঘুড়ি ওড়ানোর নেশায় ছাদ থেকে পড়ে মেদিনীপুরে মৃত্যু হল ব্যক্তির

নিজস্ব সংবাদদাতা: ঘড়ি ওড়াতে গিয়ে বাড়ির ছাদ থেকে মারা গেলেন ৪৪বছরের এক ব্যক্তি। মকর সংক্রান্তিতে মেদিনীপুর শহরের অত্যন্ত জনপ্রিয়  এই ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় মর্মান্তিক এই দুর্ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এতো বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের নগারচক এলাকায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গেছে পরিবারের সদস্যদের সাথে নিয়ে ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে অসাবধানতা বশত পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যাক্তির ৷ মৃত ব্যাক্তির নাম সন্দীপ ভট্টাচার্য(৪৪) ৷ ঘটনার সময় পরিবারের আরও কয়েকজন সঙ্গেই ছিলেন ৷ বাড়ির খোলা ছাদে ঘুড়ি ওড়াচ্ছিলেন বলেই দাবি পরিবারের ৷ সকাল থেকেই মকর সংক্রান্তিতে বাড়ির খাওয়া দাওয়ার আয়োজনে ছিলেন তিনি ৷

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ওই সময় বাড়ির ছাদে একটি ঘুড়ি কেটে পড়তে দেখতে পেয়েছিলেন ৷ তারপরে দৌড়ে ছাদে উঠে সেই ঘুড়িকে ওড়ানোর চেষ্টা করতে গিয়েই বিপত্তি ঘটে ৷ সেই ঘুড়িকে উড়িয়ে অন্যের ঘুড়ি কাটার চেষ্টা করছিলেন ৷ ওই সময় পিছিয়ে পিছিয়ে পড়ে যায় ছোট গার্ডওয়ালে পা লেগে ৷ দোতলা ছাদ থেকে সোজা বিদ্যুতের তারে পড়ে সে ৷ পরে সেখান থেকে নিচে কংক্রিটের মেঝেতে আছাড় খায় সে ৷

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গভীর রাতে হাসপাতালেই তার মৃত্যু হয়।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…