এখন খবর

এবার জিও অ্যাপই জানিয়ে দেবে আপনি করোনা আক্রান্ত কিনা! এখুনি মোবাইলে ইনস্টল করুন সেই অ্যাপ

নিজস্ব সংবাদদাতা : করোনার বিরুদ্ধে বিশ্বজুড়ে মানু্ষের মরনবাঁচন লড়াই চলছে। সেই লড়াইকে আরও সাপোর্ট দিতে বিশ্বের কয়েকটি জায়েন্ট আইটি সংস্থার তৈরি বাজারে এনেছে করোনা ট্র্যাকার নামে বিশেষ টুল। এই টুল বাজারে এনে টেক প্রেমীদের মন জিতে নিয়েছে সংস্থা গুলি। সেই প্রতিযোগিতাতে পা মেলাতে এবার জিও বাজারে আনলো ” Symptom Checker ” । সংস্থা জানিয়েছে তারা এই টুল মানুসের জন্য উপলব্ধ করেছে তাদের অফিসিয়াল মোবাইল এপ্লিকেশন এর মাধ্যমে। এই টুল ব্যবহার করে সহজেই যে কেউ জেনে নিতে পারবে তার শরীরে করোনার লক্ষণ আছে কিনা।
এখন জেনে নেয়া যাক , কিভাবে আপনিও নেবেন এই সুবিধা।

এই বিশেষ সুবিধা নিতে আপনাকে কে জিওর সদস্য হতে হবে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। জিও সূত্রে জানিয়েছে যেকেউ এই সুবিধা নিতে পারবে। এর জন্য শুধু তাকে মাই জিও (My Jio)এপ্লিকেশন টি প্লে স্টোর বা এপেল স্টোর থেকে ডাউনলোড করতে হবে। এরপর ওই এপটি খুললেই সামনে আসবে একটি ব্যানার । এরপর ওই ব্যানারে ক্লিক করে সেখানে চাওয়া প্রশ্নের উত্তর দিলেই আপনাকে ওই এপই বলে দেবে আপনার কি করণীয়।

এই সুবিধা শুধু মোবাইল ব্যবহারকারীদের জন্যই নয়। ডেক্সটপ থেকেও নেয়া যাবে এই সুবিধা এরজন্য রয়েছে আলাদা একটি ওয়েবসাইট। ওয়েবসাইটে প্রবেশ করতে এখানে ক্লিক করুন।
আর জেনে নিন আপনি বা আপনার পরিবারের সদস্যদের তেমন কোনও লক্ষন আছে কিনা ! লড়াইটা কত সহজ হয়ে যাচ্ছে ভাবুন। এতদিন করোনায় আক্রান্ত হয়েও বুঝতে বুঝতে কয়েকদিন সময় লেগে যেত। যখন চিকিৎসকের কাছে যাওয়া হল তখন সংক্রমন অনেকটাই ছড়িয়েছে। এবার আর সেই ভয় রইলনা।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…