(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ধর্ষিতার মায়ের অভিযোগ, ”গত ১২ ডিসেম্বর নাবালিকা মেয়েকে বাড়িতে রেখে মাদপুর মনসা মন্দিরে পুজো দিতে যাওয়ার সুযোগ নিয়ে মেয়েকে ধর্ষণ করে। সেই সময় ধর্ষণকারী যাদব পাত্রকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তখন পুলিশ বলে তিনমাস জামিন পাবেনা, অথচ গত ২০ জানুয়ারী যাদব পাত্র জামিন পেয়ে যায়।” পথ অবরোধে সামিল হওয়া জনতার দাবি, খড়্গপুর লোকাল থানার পুলিশের বিরুদ্ধে অপরাধীকে আড়াল করার চেষ্টা করেছে। এই অভিযোগ তুলে শুক্রবার খড়্গপুর-কেশিয়াড়ি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। প্রায় আড়াই ঘন্টা অবরোধের পর পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। আর এই অবরোধের ফলে বেশ কিছুক্ষণ রাজ্য সড়ক যানজটের সৃষ্টি হয় পরে পুলিশি সহায়তায় যানজটমুক্ত হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশের তরফে জানানো হয়েছে, নাবালিকার জবানবন্দীর ভিত্তিতেই মামলা দায়ের করা হয়েছে। সেই কেস ডায়রি আদালতে দাখিল হয়েছে। এরপর আদালত ঠিক করেছেন জামিন দেওয়া যাবে কিনা। এক্ষেত্রে মামলা দায়ের হয়েছে পকসো আইনে। এক আইনবিদদের মতে, ”এই আইনে নূন্যতম তিনমাস জেলে থাকতেই হবে এমন কোনো বিধান নেই। গুরুতর অভিযোগ থেকে থাকলে জেলে রেখেই শুনানি চালানোর কথা বলা হয়েছে। দেখতে হবে এখানে কোন ধরনের অপরাধ হয়েছে।”
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…