নিজস্ব সংবাদদাতা: ‘অগর কই বুড্ঢা হো যাতা, বিমারি পড়তা তো আদমি কেয়া বোলতা? কব যায় রে বাবা? খেল কুদ মে ভি এ্যয়সি হোতা। বেহতর কী আগেই ছোড় দো। কিসি কো কুছ বোলনে কো মওকা মত দো। অগর ইস হিসাব সে দেখ তো ধোনি বহুতই আচ্ছা কাম কিয়া। রাজা কি মাফিক ছোড় দিয়া।
ধোনি, ধোনি হয়ে ওঠার মহাপর্বের স্বাক্ষ্য খড়গপুর। দক্ষিণপূর্ব রেলের খড়গপুর সেরসা স্টেডিয়াম যার বর্তমান নাম অনিমেষ কুমার গাঙ্গুলি সেরসা স্টেডিয়াম। এই স্টেডিয়াম যেমন অনিমেষ কুমার গাঙ্গুলিকে মনে রেখেছে তেমনি মনে রেখেছে ধোনিকেও। স্টেডিয়ামের বুকের ভেতরে এম.এস.ধোনি মিউজিয়াম আর স্টেডিয়ামের গ্যালারিতে এম.এস.ধোনি প্যাভেলিয়ান। স্টেডিয়ামের ফটো গ্যালারিতে ধোনি ধোনি ধোনি। লম্বা কাট আউট ধোনির ছক্কা মারা রাজার চাল।
স্টেডিয়ামের ভেতরে যেমন প্রাক্তন ডিআরএম অনিমেষ কুমার গাঙ্গুলির হাতে তৈরি হওয়া ধোনি, স্টেডিয়ামের বাইরে তেমন ঘুগনি, ইডলি, সমোসা আর গাঢ় দুধের চা নিয়ে টমাস। সাউথ ইনস্টিটিউটের সামনে এই চায়ের দোকানেই নাস্তা সেরে টমাসের চায়ে লম্বা চুমুক দিয়ে ধোনি চলে যেতেন গোলখুলি রেল আবাসনের ঘুপচি ঘরে।
অনিমেষ গাঙ্গুলি ছাড়াও ধোনির পাশে ছিলেন সুব্রত ব্যানার্জী, সেরসা স্টেডিয়ামে যিনি পরিচিত বাঘা দা বলেই। ধোনির ধোনি হয়ে ওঠার দিনগুলোতে পাশে দাঁড়িয়ে শিখিয়েছেন ক্রিকেট যুদ্ধের রন কৌশল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ২৪ঘন্টা পর সেরসা স্টেডিয়ামে দাঁড়িয়ে বাঘা দা বললেন,
গোলখুলির নিজের আবাসনের পাশেই দুর্গামন্দির ও লম্বা ছড়িয়ে থাকা মাঠ। তাই ক্রিকেট দলটির নাম গোলখুলি দুর্গামন্দির ক্লাব। তখন খড়গপুরে ক্রিকেটের স্বর্গরাজ্য। পাড়ায় পাড়ায় ক্রিকেট ক্লাব। গোলখুলি দুর্গামন্দির ক্রিকেট ক্লাবে রবিন কুমার দের সাথে টেনিস ক্রিকেট খেলেছেন ধোনি, ওই গোলখুলির মাঠেই।
ধোনি আর খড়গপুর নিয়ে কথা হলে প্রদীপ সরকারকে বাদ দিয়ে পূর্ন হবেনা সে কথা। খড়গপুর শহরের বিধায়ক প্রদীপ সরকার তখন ক্রিকেটেই মজে। নিজের গ্রীন আ্যকাডেমি তখন ধ্যান জ্ঞান প্রদীপ সরকার। ধোনির সঙ্গে আড্ডা, বাইক চালানো, দিঘা ভ্রমন।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…