শুক্রবার রাতেই অভিষেক ব্যানার্জী, সুব্রত বক্সীকে দলের সাধারণ সম্পাদক আর মুখপত্র পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়ে দিয়েছিলেন। এও জানিয়ে দিয়েছেন যে পশ্চিম মেদিনীপুর বা ঝাড়গ্রামের যে অতিরিক্ত দায়িত্ব তাঁকে দল দিয়েছিল তার কোনোটাই তাঁর পক্ষে পালন করা সম্ভব হচ্ছেনা।
এদিকে বিজেপির পক্ষ থেকে তাঁকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছয়লাপ। কাল ব্রিগেডের ময়দানে প্রধানমন্ত্রীর সভায় মুনমুন চৌধুরীকে চাইছে খড়গপুর বিজেপির বড় একটা অংশ, যারা বলছেন, ‘খেলা হবে, খড়গপুরেই খেলা হবে আর তার ক্যাপ্টেন হবেন মুনমুনদাই। একটি অসমর্থিত সূত্র জানিয়েছে, মুকুল রায়কে মুনমুন বলেছেন, যেহেতু মাতৃবিয়োগ হয়েছে তাঁর। ১০ই ফেব্রুয়ারি পারলৌকিক ক্রিয়া। তিনি ১০ই ফেব্রুয়ারির পরে যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন। কিন্তু বিজেপির অনুরোধ, ব্রিগেডে যান মুনমুন, প্ৰয়োজনে মঞ্চে নাইবা থাকলেন, তবুও যদি তাঁকে রেখেই খড়গপুর শহর বিধানসভা কেন্দ্রের নাম ঘোষণা করা যায়।
আর যদি নিতান্তই তিনি ১০তারিখের আগে সিদ্ধান্ত না জানান তবে খড়গপুর বাদ দিয়েই বাকি কেন্দ্রগুলির নাম ঘোষণা হতে পারে। তবে যা হবে তার অনেকটাই পরিস্কার হয়ে যাবে আজ, শনিবার রাত ৯টার মধ্যে। সেরকম হলে গোটা কুড়ি এসইউভি ( টাটাসুমো, বোলেরো জাতীয় গাড়ি) রবিবার ভোরেই খড়গপুর থেকে রওনা দিতে পারে ব্রিগেডের উদ্দেশ্যে। সব মিলিয়ে খেলা সত্যি সত্যি জমে যাওয়ার পথে খড়গপুরে।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…