খড়গপুর শহরে মূখ্যমন্ত্রীর সভার প্রচারকে ঘিরে হাতাহাতি দুই গোষ্ঠীর! তৃনমূল আছে তৃণমূলেই

নিজস্ব সংবাদদাতা: আর মাত্র ৩৬ঘন্টার মধ্যে পশ্চিম মেদিনীপুর থেকেই ২০২১ য়ের নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন মূখ্যমন্ত্রী তথা তৃনমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী। ৭ই ডিসেম্বর, সোমবার মেদিনীপুর শহরে সেই সভার চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত জেলা তৃনমূল। শুভেন্দু অতীত তৃনমূল কতটা ঐক্যবদ্ধ এবং সঙ্ঘবদ্ধ সেটা প্রমান করাই আসল উদ্দেশ্যে দলের। কিন্তু সেই সভার প্রচারকে ঘিরে সেই জেলারই খড়গপুর শহরে তৃণমূলের দুই গোষ্ঠীর হাতাহাতি আর ধাক্কাধাক্কি প্রমান করে দিল যে তৃনমূল আছে তৃণমূলেই।

শনিবার খড়গপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডে খড়গপুর শহর তৃনমূল যুব কংগ্রেসের একটি প্রচার সভাকে ঘিরে মূল তৃণমূলের একটি গোষ্ঠীর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় এবং হাতাহাতিতে রীতিমত চাঞ্চল্য ছড়ালো এলাকায়। যদিও ঘটনাটি রীতিমত মুখে কুলুপ এঁটেছে কিন্তু প্রকাশ্যে ঘটে যাওয়া এই ঘটনা শহর এমনকি জেলায় ছড়িয়েছে আগুনের মতই। স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার বিকালে খড়গপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডে ৭তারিখে মূখ্যমন্ত্রীর জনসভা উপলক্ষ্যে একটি প্রচার সভার আয়োজন করা হয়েছিল যুব তৃণমূলের পক্ষ থেকে।

সভার মূল আয়োজক ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের যুব সভাপতি অতনু রায় চৌধুরী। এই ৯নম্বর ওয়ার্ড খড়গপুর শহরের বরিষ্ঠ তৃনমূল নেতা এবং জেলা তৃণমূলের মুখপাত্র দেবাশিস চৌধুরী ওরফে মুনমুন থাকেন। তিনি আবার খড়গপুর পৌরসভার ১৭নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর। শহরের যুব তৃণমূলের অভিযোগ, কেন মুনমুনকে না জানিয়ে এই প্রচার সভার আয়োজন করা হয়েছে আর কেন তাঁকে এই প্রচার কর্মসূচিতে ডাকা হয়নি এনিয়ে প্রচারের জায়গায় চড়াও হন তিনি এবং মাইক খুলে দেন। অতনুর গায়েও তিনি হাত তোলেন।

শহর যুব তৃনমূল সভাপতি অসিত পাল জানান, ‘ ওই প্রচারে আমন্ত্রিত ছিলাম। ওটা মাদার সংগঠনের কর্মসূচি ছিলনা, ছিল যুবর। আমি সেই সভাতে যাওয়ার আগেই খবর পাই যে মুনমুনদা এবং তার লোকেরা ওখানে সভা করতে বাধা দিয়েছে। খবর পেয়ে আমি ওখানে যাই কিন্তু আমার সঙ্গেও খারাপ ব্যবহার করেছেন উনি। এমনকি আমাদের ছেলেদের মারধর করেছেন উনি।”

বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি মুনমুন বা দেবাশিস চৌধুরী। তিনি বলেন, ‘সামান্য কিছু সমস্যা হয়েছিল। শ্লোগান পাল্টা শ্লোগান হয়েছে। তবে এর চেয়ে বেশি কিছু বলতে পারবনা। “পশ্চিম মেদিনীপুর জেলা তৃনমূল সভাপতি অজিত মাইতি বলেন, ‘আমি শুনেছি ঘটনাটি। দুপক্ষকে নিয়ে রবিবার আলোচনা করব।” গোটা ঘটনায় খড়গপুর শহরে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল ফের একবার।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…