এখন খবর

করোনা পরিস্থিতিতে রক্তদান এখন নতুন চ্যালেঞ্জ,খড়গপুর প্রেসক্লাবের অনুষ্ঠানে এমনই জানালেন চিকিৎসক ও সংগঠকরা

নিজস্ব সংবাদদাতা: সাতদিন আগেই গাড়ি নিয়ে কলকাতায় গেছিলেন এক চালক রবিবার খড়গপুর প্রেসক্লাবের আমন্ত্রনে এসেছিলেন রক্তদান করতে। চিকিৎসকরা কেস হিস্ট্রি জানার পর রক্ত নিলেননা। করোনা আবহে এভাবেই কঠোর নিয়ম বিধি মেনে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল খড়গপুর প্রেসক্লাবের। খড়গপুর ভলান্টিয়ারি ব্লাড ডোনার্স অর্গানাইজেশনের সহযোগিতায় খড়গপুর প্রেসক্লাবের এই ষষ্ঠতম রক্তদান শিবির একেবারেই অন্যরকম অভিজ্ঞতা নিয়ে এসেছিল বলে জানালেন প্রেসক্লাবের সম্পাদক সংবাদ চিত্রগ্রাহক সৈকত সাঁতরা।

সৈকত বলেন, ” গত কয়েক বছর ধরেই আমরা রক্তদান শিবির করে আসছি প্রেস ক্লাবের পক্ষ থেকে। রক্তদাতাদের রক্তদানের আগে স্ক্রিনিং করা হয়। এতদিন দেখেছি সাধারন ভাবে দেখা হয় ওজন, প্রেসার, সুগার ইত্যাদি। কিন্তু এবার দেখলাম রক্তদাতার জীবন যাপন, অবস্থান, যাতায়ত, পেশা ইত্যাদি রকম বিষয় খুঁটিনাটি জানার পরই এবার রক্ত নেওয়া হচ্ছে যা এই পরিস্থিতিতে অভূতপূর্ব।”

সম্পাদক বলেন, ‘ আমরা যারা রক্তদান শিবির সংগঠিত করে থাকি তারা ব্লাড ব্যাঙ্ক ও ব্লাড ডোনার্স অর্গানাইজেশনগুলির সঙ্গে কথা বলেই রক্তদাতার লক্ষ্যমাত্রা ঠিক করে থাকি। কয়েকজন বাদ যেতে পারে ধরে নিয়েই রক্তদান করার জন্য রক্তদাতাদের আগে থেকে উদ্বুদ্ধ করা হয়। এবারের অভিজ্ঞতা হল যত জন রক্তদাতা দিতে এসেছিলেন তার অনেকেই বাদ পড়ে গেছেন। করোনা আবহে বাছাই প্রক্রিয়া এবার এতটাই কড়া ছিল”

সংগঠন সূত্রে জানা গেছে মোট ২৪ জনের রক্ত সংগ্ৰহ করেছে খড়গপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক আর স্ক্রিনিংয়ে বাদ পড়েছেন ১৮ জন। ব্লাড ব্যাঙ্কের তরফে শিবির পরিচালনা করেছিলেন চিকিৎসক ঝুমা মুখার্জী। উপস্থিত ছিলেন মহকুমা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু মুখার্জী সহ একগুচ্ছ ব্যাক্তিত্ব। ব্লাড ব্যাঙ্কের তরফেও এদিন জানানো হয়েছে করোনা আবহে রক্তদান শিবির অনুষ্ঠানের পরিমান যেমন কমেছে তেমনই স্ক্রিনিংয়ের ফলে ইচ্ছুক রক্তদাতার সবারই রক্ত নেওয়া সম্ভব হচ্ছেনা। অথচ রক্তের ঘাটতি রয়েছে। এই পরিস্থিতিতে ঘাটতি পুরনের চ্যালেঞ্জ নেওয়াটাই করোনা উত্তর সময়ের দাবি। সেই দাবি পূরণে ব্লাড ব্যাঙ্কের পাশাপাশি ব্লাড ডোনার্স অর্গানাইজেশন, শিবির সংগঠকদের আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে।

রেল সেটেলমেন্ট এলাকার পুরানো কেন্দ্রীয় বিদ্যালয় কমপ্লেক্সের খড়গপুর ব্লাড ডোনার্স অর্গানাইজেশনের নিজস্ব দপ্তরে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে চিকিৎসক মুখার্জী এদিন এই শিবির সংগঠিত করার জন্য প্রেস ক্লাব ও রক্তদাতাদের অভিনন্দন জানান।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…