খড়গপুর পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার রাতে পুলিশ ২০বস্তা গম সহ একটি পিকআপ ভ্যান আটক করে। জানা যায় ওই গম নিয়ে যাওয়া হচ্ছিল আটা তৈরির উদ্দেশে। ওই পিকআপ ভ্যানকে আটক করার পর পিকআপ ভ্যানের চালক রমেশ রাওকে আটক করে গম কোথা থেকে আনা হচ্ছে, কী ভাবে এল তা জিজ্ঞাসাবাদ করে একটি গুদামের সন্ধান পাওয়া যায়। এরপরই একটি টাস্কফোর্স গঠন করা হয়। পুলিশ এবং খাদ্য নিয়ামক দপ্তরের কর্তাদের নিয়ে গঠিত ওই টাস্কফোর্সের মাথায় থাকেন খোদ খড়গপুর মহকুমা শাসক আজমল হোসেন।
শনিবার দুপুর ১২টা নাগাদ খড়গপুর মহকুমা শাসক, খড়গপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপক সরকার এবং খড়গপুর মহকুমা খাদ্য নিয়ামক সৌম্য চ্যাটার্জী এবার খড়গপুর শহরের খরিদা এলাকার নিমগেড়িয়া পাটনার একটি গোডাউনে হানা দেন। গোডাউনে হানা দিয়ে হতবাক হয়ে যান। গোডাউনে থরে থরে সাজানো রয়েছে বস্তা বস্তা চাল, গম এবং আটা। পুলিশ জানিয়েছে ওই গোডাউন থেকে পাওয়া গেছে ৩৫ বস্তা আটা, ৫০ বস্তা চাল এবং ৮বস্তা গম পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে এই গোডাউনের মালিকের নাম মহেশ গুপ্তা। পুলিশ তাকেও গ্রেপ্তার করেছে।
মহকুমা শাসক আজমল হোসেন জানিয়েছেন, “উদ্ধার হওয়া সামগ্রী সবই সরকারের দেওয়া সাধারণ মানুষের জন্য রেশনের দ্রব্য। যেমন আটা অন্তোদ্যয় যোজনার। তবে এই সামগ্রী এখানে থাকার কথা নয়। কী ভাবে এই সামগ্রী এখানে এল তা তদন্ত করছে পুলিশ। এর পেছনে যেই থাকুকনা কেন ছাড়া পাবেনা।”
প্রাথমিকভাবে পুলিশের মনে হচ্ছে সরকারের কোনও রেশন ডিস্ট্রিবিউটারের কাছ থেকেই এই সামগ্রী এসেছিল মহেশ গুপ্তার গোডাউনে। খড়গপুর শহর ও তার আশেপাশে কয়েকজন ডিস্ট্রিবিউটর রয়েছে যাদের কাছ থেকে রেশনদ্রব্য যায় ডিলারদের কাছে। এরমধ্যেই কারও কাছ থেকে কী রেশনদ্রব্য এসেছিল মহেশ গুপ্তার গোডাউনে? ৩ দিন ওই দুজনকে নিজেদের হেফাজতে রেখে সেই প্রশ্নই খুঁজবে পুলিশ।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…