সেই মত সোমবার সকাল থেকেই শুরু হয়ে গেল অবিরাম ধারাপাত। আবহাওয়া দপ্তর বলছে, ‘আগামী ২৪ ঘণ্টায় আরও ঘনীভূত হবে নিম্নচাপ।’ পূর্বাভাস মেনে সোমবার ভোর থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। আকাশও ঢেকেছে জমাট মেঘে। মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গে লাগাতার বৃষ্টি হবে বলে আগেই জানিয়েছে হাওয়া অফিস।
হওয়া অফিস বলছে, ‘দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও ৩০ সেপ্টেম্বরই ভারতে শেষ হচ্ছে বর্ষা। এই ঘোষণার কোনও নড়চড় হওয়ার নয়। শনিবার রাজস্থানের কিছু অংশে বৃষ্টি হয়েছে। ওই অঞ্চলে বাতাসে জলকণার পরিমাণও যথেষ্ট। তবু সেপ্টেম্বরের শেষে বর্ষা বিদায় হচ্ছেই।’
পূর্বাভাস দিতে গিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর? জানা গিয়েছে, “আগামী ২-৩ দিনে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ রেখা আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম অভিমুখে সরে যাবে। এর জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওডিশার উপকূলবর্তী অঞ্চল, ঝাড়খণ্ড এবং বিহারের একাংশে ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে। এ ছাড়া বৃষ্টির সম্ভাবনা থাকছে অন্ধ্র প্রদেশ, ইয়ানাম, রায়লসীমা ও তেলেঙ্গানার অংশ বিশেষে। বঙ্গোপসাগর থেকে জোরালো জলকণাপূর্ণ বাতাস ভেসে আসায় সেপ্টেম্বরের ২১ থেকে ২৩ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে হিমালয়ের পাদদেশ এবং উত্তর-পূর্বের রাজ্যগুলির বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
এদিকে IIT-KHARAGPUR ওয়েদার ক্যাম্পাস রিপোর্ট বলছে আপাতত এই অঞ্চলের তাপ মাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস থাকলেও বিকাল ৩টার পর থেকে তা নামতে শুরু করবে। সেই হিসাব অনুযায়ী রাতে দুই শহরের তাপমাত্রা ২৬ ডিগ্রিতে নামার কথা কিন্তু এই হিসাব ছিল বৃষ্টি না হওয়ার আগে। বৃষ্টিতে হিসাব বদলে যাবে বলেই মনে করা হচ্ছে এবং রাতে ২৩ ডিগ্রির নিচে নেমে যেতে পারে তাপ মাত্রা। এদিকে সোমবার বাতাসের গতিবেগ রয়েছে প্রতি ঘন্টায় ১০কিলোমিটার। বাতাস বইছে পূর্ব দিক থেকে যা ভালো লক্ষন। পুবালি বাতাসে হিমেল আমেজ থাকে। সব মিলিয়ে আজকের বৃষ্টির পর পাকাপাকি ভাবে জাঁকিয়ে বসতে চলেছে শরৎ। ছবি: অচিন্ত্য ত্রিপাঠী
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…