ধর্মঘটের সমর্থনে খড়্গপুরে গণকনভেনশন

নিজস্বসংবাদদাতা, খড়্গপুর: ধর্মঘটের সমর্থনে কেন্দ্রীয় গণকনভেনশন হলো খড়্গপুরে।আগামী ২৬ তারিখের ধর্মঘট আহ্বানকারী সব ট্রেড ইউনিয়ন,ফেডারেশন সমূহ ও গণসংগঠনগুলির কেন্দ্রীয় গণকনভেনশন অনুষ্ঠিত হলো খড়্গপুর শহরে। বুধবার খড়্গপুর এসডিও অফিসের সামনে আয়োজিত এই কনভেনশনে সিটু,এআইটিইউসি সহ অন্যান্য বাম শ্রমিক সংগঠন ছাড়াও আইএনটিউসির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এছাড়াও ছাত্র যুব মহিলা শিক্ষক সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব, প্রতিনিধি ও কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। রেল ,ব্যাংক সহ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মীরা উপস্থিত ছিলেন। এদিন মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র সংগঠন এস এফ আই -এর সর্বভারতীয় নেত্রী তথা জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভানেত্রী দীপ্সিতা ধর।এছাড়াও বক্তব্য রাখেন এআইটিইউসির বিপ্লব ভট্ট, সিটুর অনিত মন্ডল, আইএনটিউসির মধু কামী, রেলওয় অবসরপ্রাপ্ত কর্মী সংগঠনের এন আর পাত্র, এসএফআই-এর সৈয়দ সাদ্দাম আলি প্রমুখ।সভা পরিচালনা করেন সবুজ ঘোড়াই। উপস্থিত ছিলেন মহিলা সমিতির নেতৃত্ব তথা খড়্গপুর পুরসভার কাউন্সিলর স্মৃতিকনা দেবণাথসহ অন‍্যান‍্যরা। কনভেনশনের শুরুতে গণজাগরন কন্ঠের পক্ষ থেকে সংগীত পরিবেশিত হয় এছাড়াও রেলের অবসরপ্রাপ্ত কর্মী সুরজিত বসু সংগীত পরিবেশন করেন। কনভেনশনে উপস্থিতি যথেষ্ট উৎসাহব্যঞ্জক বলে মনে করছেন কনভেনশন আহ্বানকারী নেতৃবৃন্দ।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…