এখন খবর

ছাত্রপরিষদের বিধানসভা অভিযানে পশ্চিম মেদিনীপুর ব্রিগেড

নিজস্ব সংবাদদাতা: শিক্ষক নিয়োগের দাবিতে ফের হুলুস্থূল কলকাতা। ছাত্র পরিষদের বিধানসভা অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড। বিধানভবন থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত মিছিল করে ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা। শান্তিপূর্ণ ছিল মিছিল।

পুলিশের অনুমতি নিয়েই মিছিল করা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। কিন্তু বিধানসভা দিকে মিছিল এগোতেই পুলিশ বাধা দেয়। বিধানসভা পর্যন্ত মিছিল যাওয়ার অনুমতি ছিল না বলে দাবি পুলিশের। তারপরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের।

কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় সুবোধ মল্লিক স্কোয়ার চত্বর।বেশ কয়েকজন ছাত্র পরিষদের নেতা কর্মী আহত হয়েছেন। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পরে অবশ্য তাঁদের সবাইকে ছেড়ে দেওয়া হয়।

মেদিনীপুর এবং খড়গপুর থেকে এদিন ছাত্রপরিষদের দুটি ব্রিগেড যোগ দেয় এই কর্মসূচিতে। খড়গপুর থেকে পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি উজ্জ্বল মুখার্জী এবং মেদিনীপুর থেকে জেলার সহ সভাপতি অনুপম ভট্টাচার্যের নেতৃত্বে এই দুটি ব্রিগেড আন্দোলনে অংশ নেয়।

উজ্জ্বল জানিয়েছেন, ‘পুলিশের অনুমতি নিয়েই আমরা এই কর্মসূচিতে অংশ নিয়েছিলাম কিন্তু পুলিশ শেষ অবধি আমাদের বাধা দেয়। এই নিয়েই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছিল।’

 

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…