ষষ্টির খড়গপুর, পঞ্চমীর করোনা রিপোর্ট

নিজস্ব সংবাদদাতা: ষষ্টির সকালে মাইকে ঢিমে তালে বাজছে আধুনিক কিংবা পুরানো দিনের গান। আবার ফিরে এসেছেন লতা, আশা, মান্না, রফি, কিশোর, আরতি, বনশ্রীরা। ছিমছাম মন্ডপ। ষষ্টির সাত সকালে এদিন কচিকাঁচাদের উপচে পড়া ভিড় নজরে পড়েনি। বরং খড়গপুরের বহু মন্ডপকেই দেখা গেছে শেষ মুহূর্তের ফিনিশিং টাচ দিতে ব্যস্ত। এবার করোনা আবহে পুজো তাই বোধহয় বাবা-মা রা সতর্ক ছেলে মেয়েদের একা একা ছাড়তে।

পঞ্চমীর করোনা রিপোর্টে যথারীতি খড়গপুর অব্যাহত খড়গপুর শহর ও শহরতলিতে করোনা সংক্রমণ। ২১শে অক্টোবরের আরটি/পিসিআর রিপোর্টে খড়গপুর শহরে ২১জন করোনা আক্রান্ত পাওয়া গেছে। এলাকাগত বিভাজন করলে আইআইটি খড়গপুর ক্যাম্পাসে ৩ ও রেল আবাসনে ৪ জন করে আক্রান্ত। খরিদা এবং ইন্দা বামুন পাড়ায় ২ জন করে আক্রান্ত হয়েছেন। বাকিরা শহরের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ছড়িয়ে।

আইআইটি ক্যাম্পাসে ৩৯ বছরের মা এবং ৭ বছরের শিশুপুত্র ছাড়াও ৬৪বছরের এক বৃদ্ধা আক্রান্ত। রেল এলাকায় ৩৫, ৪০ ও ৫২ বছরের তিন পুরুষ এবং ২৭ বছরের যুবতী আক্রান্ত। খরিদায় পৃথক ভাবে আক্রান্ত ৫৯ বছরের মহিলা এবং ৪৮ বছরের পুরুষ। ইন্দা বামুন পাড়াতেও আলাদা দুটি পরিবারে ২৬ বছরের যুবক ও ২৭বছরের যুবতী আক্রান্ত।

এদিন মালঞ্চ এলাকাতে ৫২ বছরের এক ব্যক্তি আক্রান্ত হয়েছেন। সুভাষপল্লীতে ২৮ বছরের যুবতী, গোলবাজারে ২৫ বছরের রেল কর্মচারী যুবক আক্রান্ত হয়েছেন। মধ্য খড়গপুরের কৌশল্যা, তলঝুলি ও গোপালনগরে যথাক্রমে দুজন ২৭ বছরের ও একজন ৩২ বছরের যুবক আক্রান্ত। বাবুলাইনে আক্রান্ত ৪০ বছরের রেল কর্মচারী এক ব্যক্তি।
শহরের দক্ষিনে বড় আয়মাতে ৪৪ বছরের পুরুষ, হিজলি কো অপারেটিভ এলাকায় ৩৩ ও রবীন্দ্রপল্লীতে ৩৫ বছরের দুই যুবক আক্রান্ত।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…