নরেশ জানা : ১০০ জনেরও বেশি আরটি/পিসিআর এবং ৩০০জনের আ্যন্টিজেন পরীক্ষার ব্যবস্থা হয়েছে। নেগেটিভ হলেই থাকতে পারবেন খড়গপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে। করোনা কালে এমনই সূচীছিদ্র নিরাপত্তায় হতে চলেছে অতিমারী কালে দক্ষিনবঙ্গের প্রথম প্রশাসনিক বৈঠক। মূখ্যমন্ত্রীর এই অভূতপূর্ব স্বাস্থ্য নিরাপত্তার ব্যবস্থা অনেকটাই মাওবাদী সন্ত্রাসের হাত থেকে মমতা ব্যানার্জীকে রক্ষা করার নিরাপত্তা বর্মের সঙ্গেই তুলনীয় বলে দাবি করছেন এই সভার দায়িত্বে থাকা আধিকারিকরা। এক আধিকারিক জানিয়েছেন, ” আক্রমন আক্রমনই, তা শারীরিক অথবা স্বাস্থ্যগত যাই হোক না কেন। আমাদের কাজ রাজ্যের মূখ্যমন্ত্রীকে রক্ষা করা। এমনিতেই তাঁর বয়স ৬৫ বছরের উপরে যা কোভিড প্রটোকল অনুযায়ী সুপার হাই রিস্ক। এই অবস্থায় কোনো ঝুঁকি নেওয়া যায়না।”
গত কয়েক বছর ধরেই মূখ্যমন্ত্রী তাঁর প্রশাসনিক সভার স্থান মেদিনীপুর শহরের পরিবর্তে খড়গপুর শহরে ইন্দায় অবস্থিত পূর্তদপ্তরের প্রাঙ্গনেই করছিলেন। ওখানেই মূখ্যমন্ত্রীর জন্য বিশেষ ব্যবস্থা বা দ্বিতীয় সার্কিট হাউস গড়ে তোলার ব্যবস্থা চলছে।মেদিনীপুর শহরের সঙ্কীর্ণ পরিসর ও যানজটের কারণেই এই বিকল্প ব্যবস্থা। চৌরঙ্গী থেকে ইন্দা লোকাল থানা অবধি রাস্তা সম্প্রসারন ও সৌন্দর্যের ব্যবস্থার মূলেও সেই একই তত্ত্ব কাজ করছে।
ছবি: অচিন্ত্য ত্রিপাঠী
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…