এখন খবর

ক্রিকেটের শহরে শুরু মা-মাটি-মানুষ চেয়ারম্যান ট্রফি! ৮ দিন ক্রিকেটময় খড়গপুর, দেখে নিন কবে কার সঙ্গে খেলা

নিজস্ব সংবাদদাতা: বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল খড়গপুর শহরের ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট। শহরের পৌর প্রশাসক তথা বিধায়ক ক্রিকেট প্রেমী প্রদীপ সরকারের একান্ত উৎসাহ ও উদ্যোগে চলতি ৮দিন ক্রিকেটময় থাকছে খড়গপুর শহর। রবিবার সুভাষপল্লী সংলগ্ন বি.এন.গ্রাউন্ডে ‘মা-মাটি-মানুষ চেয়ারম্যান ট্রফি’ নামাঙ্কিত এই ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন ভারতীয় ক্রিকেটের অন্যতম রত্ন নমন ওঝা। বিধায়ক উপস্থিত ছিলেন খড়গপুর মহকুমা পুলিশ শাসক দীপক সরকার, মহকুমা শাসক আজমল হুসেইন এবং ওয়ার্ড গুলির দায়িত্ব প্রাপ্ত প্রাক্তন বিদায়ী কাউন্সিলররা। শহরের ৩৫টি ওয়ার্ডের গঠন করা একটি করে নিজস্ব দল এবং পৌর প্রশাসকের একটি দল মিলিয়ে মোট ৩৬টি দল অংশ নেবে এই টুর্নামেন্টে। প্রতিটি দল এখানে ৬ ওভার করে খেলার সুযোগ পাচ্ছে। A এবং B দুটি গ্রূপে খেলা হচ্ছে। A গ্রূপে থাকছে 32, 18, 7, 20, 24, 29, 9, 5, 12, 30, 28, 27, 1, 4, 19, 16, 10, 8, 23 নম্বর ওয়ার্ড এবং Chairman Xl. সহ মোট ২০টি দল। অন্যদিকে গ্রূপ B গঠিত হয়েছে 15, 31, 26, 3, 14, 17, 25, 11, 21, 35, 22, 34, 33, 2, 13, 6 ওয়ার্ডের দল নিয়ে।

ঠিক যেভাবে এই ওয়ার্ডের দল গুলি রয়েছে সেই ভাবে ওয়ার্ড ভিত্তিক প্রথম খেলা। যেমন A গ্রূপে 32 য়ের পর 18 নম্বর ওয়ার্ড রয়েছে এর অর্থ ওই দুটি ওয়ার্ড নিজেদের মধ্যে প্রথম ম্যাচ খেলবে। ৭ই ফেব্রুয়ারি অর্থাৎ উদ্বোধনের দিন B গ্রূপের 15 ও 31 এবং 26 ও 3 নম্বর ওয়ার্ড নিজেদের মধ্যে প্রথম ম্যাচ খেলেছে অন্যদিকে A গ্রূপের 10 ও 8 এবং Chairman Xl ও 23 নম্বর ওয়ার্ড নিজেদের মধ্যে প্রথম ম্যাচ খেলেছে।

এই ভাবে পারষ্পরিক লড়াইয়ের মধ্যে দিয়ে ১৪ই ফেব্রুয়ারি শেষ চারে জয়ী দুই গ্রূপের দলগুলি ২টি সেমিফাইনালে অংশ নেবে বেলা বিকাল ৫টা ও ৬টায় এবং সেখান থেকেই জয়ী হয়ে আসা ২টি দল ওই দিনই রাত ৮টায় চূড়ান্ত পর্যায় বা ফাইনাল ম্যাচ খেলবে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…