এখন খবর

দিব্যাঙ্গদের জন্য আশার বার্তা নিয়ে খড়গপুরের ‘আশাত্তোরণ!’ চতুর্থ জন্মদিনে হাতে হাত রাখার শপথ

নিজস্ব সংবাদদাতা: পায়ে পায়ে পেরিয়ে আসা ৪বছর! এই চার বছরে কী কী করা গেল আর কী কী করা যেত তারই সালতামামি হয়ে গেল খড়গপুর আশাত্তোরণ প্রতিবন্ধী ফাউন্ডেশনের। রবিবার সকালে ৩০জন দিব্যাঙ্গর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল এই জন্মদিন উপলক্ষ্যে যার মধ্যে ১৫জন পেলেন ট্রাই সাইকেল আর বাকিদের হুইল চেয়ার। সংগঠনের সহসভাপতি মহাদেব মন্ডল জানালেন, ‘খড়গপুর মহকুমার দাঁতন,খড়গপুর-২, কেশিয়াড়ী, নারায়ণগড়, সবং, পিংলা প্রভৃতি এলাকার এই তিরিশজনকে আমরা কিছুটা সহযোগিতা করতে পারলাম। আগামী দিনে আরও করার ইচ্ছা রয়েছে।”

সংগঠনের সদর দপ্তর খড়গপুর শহরেরই কৌশল্যায়। সকালের অনুষ্ঠানটি ছিল সেখানেই। চার বছর আগে যাঁর হাত ধরে এই প্রতিষ্ঠানের জন্ম, কর্ণধার সেই বিজয় কুমার জানা বলেন, ‘একেকটি জন্মদিন মানে আরও দায়িত্ব, আরও শপথ বেড়ে যাওয়া। সমাজের এই সব বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের খুঁজে বের করা। তাঁরা সরকার ঘোষিত সুবিধা গুলি পাচ্ছেন কিনা ইত্যাদি দেখা, না পেলে সেগুলি পাওয়ার ব্যবস্থা করে দেওয়া, তাঁদের সচেতন করা ইত্যাদি বহুমুখী কাজের পরিসর আরও বাড়ানোর শপথ নেওয়াই হল আমাদের জন্মদিন পালনের অঙ্গ। নিছকই কোনোও আমোদ অনুষ্ঠানেই প্রতিষ্ঠা দিবসটিকে আমরা সীমাবদ্ধ রাখতে চাইনা।”

সম্পাদক প্রলয় কুমার বেরা জানালেন, ‘ প্রতিবন্ধী মানেই শুধু সমাজ থেকে নেয় এমনটা তো নয়! তাঁরা সমাজের বোঝা নয় এটা বোঝানোর জন্যই গত নভেম্বরে শুধু মাত্র ওই মানুষদের নিয়েই একটি রক্তদান শিবির করে ফেললাম। ওই যে রক্ত তাতো প্রতিবন্ধী ছাড়াও সমাজের আবাল বৃদ্ধ বনিতা সবারই উপকারে লাগবে তাইনা? আমাদের উদ্দেশ্য তাঁরাও যে সমাজের সম্পদ এই ভাবনাটা সমাজ ও তাঁদের মধ্যেও সঞ্চারিত করা। এতে সমাজের উন্নাসিকতা ও এঁদের হীনমন্যতা দুটো থেকেই বেরিয়ে আসা সম্ভব।”

সংগঠনের তরফে খড়গপুর মহকুমার গ্রামগঞ্জ থেকে প্রান্তিক এলাকায় গিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে মাঝে মধ্যে। কী ভাবে তাঁরা প্রতিবন্ধী কার্ড পাবেন? সরকারের মানবিক ভাতা পাবেন? চিকিৎসা সংক্রান্ত সুযোগ ইত্যাদি জানানোর পাশাপাশি সেগুলি পেতেও সাহায্য করা হয় বলে জানালেন কর্মকর্তারা।

এ বিষয়ে যে কেউ তাঁদের অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। সরকারি এবং বেসরকারি সাহায্য সমন্বয়ে খড়গপুর মহকুমার সমস্ত দিব্যাংঙ্গকেই সাহায্য করার কাজ করে যাবেন তাঁরা, এই জন্মদিনে এটাই শপথ আশাত্তোরনের।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…