১০০ ছুঁতে যাচ্ছে পেট্রলের দাম! খড়গপুরে বাইক পুড়িয়ে অভিনব বিক্ষোভে আমরা বামপন্থী

বিভূ কানুনগো: দেশে লাফ দিয়ে দিয়ে বাড়ছে পেট্রল-ডিজেলের দাম। অতিমারি সময়ে এমনিতেই মানুষের আয় তলানিতে ঠেকেছে। তার ওপর পেট্রোপন্য,গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের রেকর্ড মূল্য বৃদ্ধি পথে বসিয়ে দিয়েছে সাধারণ মানুষকে। সেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার অভিনব প্রতিবাদে নামল খড়গপুর আমরা বামপন্থী। খড়গপুর শহরের খরিদা মেনরোডে প্রিয়দর্শিনীর সামনে ওই বিক্ষোভে একটি বাইকে আগুন লাগিয়ে প্রতিবাদ জানায় বিক্ষোভরত আমরা বামপন্থী সংগঠনের সদস্যরা।

  এরই পাশাপাশি আরেক বাইকের মালিক এদিন নিজের বাইকে আরো একটি মালা পরিয়ে বাড়িতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তিনি জানান, “যতদিন না পেট্রালের দাম আমার ক্ষমতার মধ্যে না আসে ততদিন বাড়িতেই রাখব বাইকটিকে। এখন বাইকের চেয়ে দামি আর কী আছে? তাই মালা পরিয়ে রেখে দেব।” পাশাপাশি এদিন গ্যাস সিলিন্ডার রেখে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ জানায় সদস্যরা। আমরা বামপন্থী-র পক্ষ থেকে উপস্থিত মনোজ ধর, অনিল দাস ছাড়াও খড়গপুরের নেতা কর্মীরা অংশ নেন এই প্রতিবাদ কর্মসূচিতে। এই অভিনব প্রতিবাদ দেখতে রাস্তায় ভিড় জমে যায়।

আমরা বামপন্থী খড়গপুরের অন্যতম নেতৃত্ব মনোজ ধর বলেন, ‘ একেই মানুষ করোনার বিরুদ্ধে লড়াইয়ে দিশেহারা। অতিমারি জনিত লকডাউনে মানুষের রুটিরুজিতে টান পড়েছে। তারওপর বলগাহীন ভাবে বাড়ছে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম। খড়গপুর শহরে মাত্র ৩টাকা কম ১০০ ছুঁয়েছে পেট্রলের দাম। কেন্দ্রসরকার নীরব ভূমিকা নিয়েছে সাধারণ মানুষের ওপর এই তীব্র অর্থনৈতিক আক্রমণে। তারই প্রতিবাদে একটি বাইকে আগুন দিয়ে প্রতীকি প্রতিবাদ করা হয়েছে।”

উল্লেখ্য বুধবারও দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। বুধবার শহরে পেট্রোলের দাম লিটার প্রতি বেড়েছিল ২৪ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছিল ১৩ পয়সা করে। এই নিয়ে গত এক মাসের মধ্যে গোটা দেশে ২৪ বার বাড়ল পেট্রোল ডিজেলের দাম। বর্তমানে কলকাতায় বৃহঃষ্পতিবার লিটার প্রতি পেট্রোল পাওয়া যাচ্ছে ৯৬.৫৮ টাকায় এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯০.২৫ টাকা৷ সেখানে দেশের ৭ রাজ্যেই ইতিমধ্যেই পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকাতে চলেছে বলে দেখা যাচ্ছে। বাণিজ্যনগরী মুম্বইতে দাম দাঁড়িয়েছে ১০৩ টাকার আশে পাশে।

১৭ জুন দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৯৬.৬৬ টাকা৷ প্রতি লিটার ডিজেল বিকোচ্ছে ৮৭.৪১ টাকায়। অন্যদিকে চেন্নাইতে বৃহস্পতিবার লিটার প্রতি পেট্রোল পাওয়া যাচ্ছে ৯৭.৯১ টাকায়৷ এবং ডিজেলের দাম লিটারে ৯৪.০৪ টাকা৷ আর এই ব্যাপক মূল্যবৃদ্ধিরে জেরে রীতিমতো নাভিশ্বাস ওঠার জোগাড় আম-আদমির। এদিকে মুম্বইয়ে বর্তমানে পেট্রোলের দাম দাঁড়িয়েছে প্রতি লিটারে ১০২.৮২ টাকা, ডিজেল ৯৪.৮৪ টাকা

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…