৭ডিগ্রিতে খড়গপুর, পারদ নামছে মেদিনীপুরেও, শৈত্যপ্রবাহের আশংকা, জমজমাট গরম পোশাকের দোকান

নিজস্ব সংবাদদাতা: উত্তুরে হাওয়ার দাপটে কনকনে শীতে বাংলার সাথে কাঁপছে খড়গপুর মেদিনীপুর । বুধবার থেকেই ক্রমশ নামছে পারদ।  শুক্রবার খড়গপুর মেদিনীপুরের পারদ নামল ৭ য়ের গায়ে। এদিন দুই শহরের গড় তাপমাত্রা ১৩ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে রয়েছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া উদ্যানের হিসাব অনুযায়ী মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ২২.২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫৫ ডিগ্রি সেলসিয়াস।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অন্যদিকে আইআইটি খড়গপুর ক্যাম্পাস ওয়েদার রিপোর্ট অনুযায়ী ২২ থেকে ৭য়ের গায়ে ছুঁয়ে থাকছে তাপমাত্রা। খড়গপুর শহরের অনতি দুরে কলাইকুন্ডা বায়ুসেনার তাপমান যন্ত্রও জানিয়েছে পারদ নিম্নমুখি। মধ্য রাতে ৭ থেকে আরও নিচে নামতে পারে পারদ । সব মিলিয়ে হাওয়া অফিস জানিয়েছে শুক্রবারই মরশুমের শীতলতম দিন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সপ্তাহ শেষ তাপমাত্রা আরও নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মোট ১১ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে দুই চব্বিশ পরগনা, পুরুলিয়া, হুগলি, হাওড়া, দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ এবং কলকাতায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে গিয়েছে পুরোপুরি। ফলে উত্তুরে হাওয়া প্রবেশের পথে আর বাধা নেই। উত্তর-পশ্চিম হিমালয় পার্বত্য এলাকা থেকে ঠান্ডা হাওয়া ঢুকছে বাংলায়। তার জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা এখন কাঁপছে। পৌষের শুরুতেই একলাফে পারদ পতন হয়েছে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহ শেষে হাড়কাঁপানো শীত যে আরও বাড়বে সে পূর্বাভাস আগেই দিয়েছে হাওয়া অফিস। একধাক্কায় পারদ অনেকটাই নামবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ইতিমধ্যেই মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া-সহ একাধিক পশ্চিমাঞ্চলের জেলায় পারদ নেমেছে ৮ ডিগ্রি সেলসিয়াসের নীচে। কোথা কোথাও তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৭ডিগ্রি সেলসিয়াসের কোঠায়। এদিকে শীতের কাঁপন ধরতেই ভিড়ে জমজমাট গরম পোশাকের দোকান। খড়গপুর রাবনময়দানের পাশে ভুটিয়া কিংবা মেদিনীপুরের বিদ্যাসাগর হল লাগোয়া গরম পোশাকের দোকানগুলির মুখে এখন চওড়া হাসি। দেদার বিকোচ্ছে পুলওভার, জ্যাকেট, সোয়েটার থেকে হাল ফ্যাশানের উলের কাপড়।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…