এখন খবর

টন টন রেশনের খাদ্য শষ্য পাচার করতে গিয়ে খড়গপুর পুলিশের হাতে ধরা পড়ল দুটি লরি

নিজস্ব সংবাদদাতা: কথায় আছে কারও পৌষ মাস তো কারও সর্বনাশ। করোনা ভাইরাসের আতঙ্কে সর্বনাশ সাধারন মানু্ষের। কল কারখানা ক্ষেত খামার বন্ধ। কাজকর্ম নেই। দিন আনি দিন খাই মানুষের ভরসা এখন সরকারের বরাদ্দ রেশন। আগামী ৬ মাস সরকার মানুষকে বিনা পয়সায় রেশন দেওয়ার কথা ঘোষনা করেছিলেন। সেই মত ১লা এপ্রিল থেকে শুরু হয়েছে রেশন দেওয়া। এত মানু্ষের হাতে রেশন তুলে দিতে রেশন ডিলারদের হাতে ঢালাও খাদ্যশষ্য তুলে দিয়েছেন সরকার আর তাতেই পৌষ মাস রেশন ডিলারদের! অবাধে লুট চলছে মানু্ষের অন্ন।

মঙ্গলবার সন্ধ্যায় এরকমই ২লরি ভর্তি খাদ্যশষ্য পাচার করছিল এমনই সন্দেহে লরি দুটি আটক করল খড়গপুর পুলিশ। গিয়ে খড়গপুর খড়গপুর লোকাল থানার অন্তর্গত জিনসহরে পুলিশ মঙ্গলবার সন্ধ্যার মুখে হানা দিয়ে এফসিআইয়ের গোডাউন থেকে বেরিয়ে পাচার করার উদ্দেশ্যে বস্তা বস্তা রেশনের গম আটক করে। আটক হওয়া খাদ্যশষ্যের পরিমান কয়েক টন বলেই জানিয়েছে। পুলিশ জানিয়েছে নির্ধারিত রুটের পরিবর্তে ওই লরি দুটি কেন অন্য রুটে যাচ্ছিল তা নিয়ে সন্দেহ হয় পুলিশের। অন্য কোথাও যাওয়ার উদ্দেশ্য নিয়েই মেদিনীপুর কাঁসাই সেতু সংলগ্ন রাস্তা দিয়ে রূপনারায়নপুরের দিকে যাওয়ার পথে একটি পেট্রোল পাম্পে তেল ভরতে ঢুকে ছিল লরি দুটি। খবর পেয়েই পুলিশ পৌঁছে যায় ঘটনাস্থলে। লরি সহ দুজন চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।

উল্লেখ্য রেশন দ্রব্যের অসম বন্টন নিয়ে ২৪ ঘন্টা আগেই রণক্ষেত্রে পরিনত হয়েছিল খড়গপুর লোকাল থানারই কেশুরিয়া গ্রাম। রেশনে সরকার নির্ধারিত পরিমানের চাইতে কম দ্রব্য দেওয়া হচ্ছে এই ক্রোধে ভাঙচুর চালানো হয় এম.আর.দোকান। শুধুই কেশুরিয়া নয় বা খড়গপুর নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তেই এ নিয়ে শুরু হয়েছে বিক্ষোভ। দিন কয়েক আগেই ঝাড়গ্রামের পুকুরিয়াতে গ্রামবাসীরা খাদ্যশষ্য বোঝাই লরি থেকে পিক আপ ভ্যানে চালের বস্তা পাচারের সময় ধরে। পরে পুলিশ লরি আটক করে। মঙ্গলবার খড়গপুরের আটক লরি দুটি কোন ডিস্ট্রিবিউটারের, খড়গপুরের কোনও ডিস্ট্রিবিউটার নাকি অন্য কোথাকার খোঁজ নিচ্ছে পুলিশ।

মঙ্গলবারই প্রেস কনফারেন্সে মমতা ব্যানার্জী সতর্ক করেছিলেন রেশন দোকানগুলিকে। তিনি এও বলেছিলেন কোনও কোনও নেতা রেশন ডিলারদের কাছ থেকে খাদ্যশষ্য নিয়ে যাচ্ছেন বিলি করবেন বলে। এটা করা যাবেনা। রেশনের দ্রব্য রেশন দোকান থেকেই দিতে হবে। এদিনই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, রেশনের দ্রব্য লুট হচ্ছে এবং লুট করছে তৃণমূলের নেতারাই। রাজ্যের একটি জায়গায় রেশন দোকানের পাশাপাশি ভাঙচুর করা হয় স্থানীয় তৃণমূল নেতার বাড়িতেও। জনতার দাবি ওই নেতাই তাঁদের রেশনে ভাগ বসান। সব মিলিয়ে যখন রেশন নিয়ে মানু্ষের এত ক্ষোভ তার মাঝেই বারংবার পাচারকারীর দল ধরা পড়ায় মানুষ আরও নিশ্চিত হয়ে যাচ্ছে যে তাঁদের প্রাপ্য জিনিস লুট হচ্ছে ।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…