এখন খবর

বেলেঘাটা থেকে পালিয়ে খড়গপুরে লুকিয়ে করোনা সন্দেহভাজন , হন্যে হয়ে খুঁজছে পুলিশ আর পুরসভা

নিজস্ব সংবাদদাতা: মাথায় কার্যত বাজ পড়ার মত অবস্থাই হয়েছে খড়গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার ও খড়গপুর শহর পুলিশের ইন্সপেক্টর ইনচার্জ রাজা মুখার্জীর। না , কোনও দাগী কুখ্যাত জেল ভাঙা অপরাধী নয়, তারও চেয়ে বড় আতঙ্ক এখন করোনা সন্দেহে বেলেঘাটা আই.ডি হাসপাতাল থেকে পালিয়ে আসা এক ব্যাক্তি। ভারতীয় মহামারী প্রতিরোধ আইন অনুযায়ী পলাতক এই রোগী অবশ্য খুনের আসামির চাইতেও মারাত্মক কারন এর থেকে আরও রোগ ছড়িয়ে পড়তে পারে।

 

জানা গেছে খড়গপুর পৌরসভার ভবানী পুর আজাদ কলোনীর ৫নম্বর ওয়ার্ডের বাসিন্দা জ্বর ও বুকে ব্যথা নিয়ে প্রথমে ভর্তি হয়েছিলেন খড়্গপুর মহকুমা হাসপাতালে সেখান থেকে চিকিৎসকরা তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। ব্যাক্তির অবস্থা সন্দেহজনক মনে হওয়ায় মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে ওই যুবককে পাঠানো হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। বেলেঘাটা আইডি হাসপাতাল তাকে পাঠিয়ে দেয় নীলরতন হাসপাতালে। ১৭ মার্চ ওই ব্যাক্তি নীলরতন হাসপাতালে চিকিৎসার জন্য গেলে চিকিৎসকরা খড়গপুরের ওই যুবককে জানিয়ে দেন তিনি ‘অতি মাত্রায় করোনা সন্দেহভাজন বা strong suspicion of Corona। তাঁকে ফের বেলেঘাটা আইডি হাসপাতালে গিয়ে কোয়ারনটাইন ওয়ার্ডে পর্যবেক্ষনে থাকতে হবে।

 

কিন্তু মঙ্গলবার রেফার হওয়া ওই যুবক বেলেঘাটা আইডি হাসপাতালে না গিয়ে পরিবার সমেত খড়গপুরে তার বাড়িতে ফিরে আসে। এরপর তার মেডিকেলের রিপোর্ট দেখে হতবাক হয়ে যান এলাকাবাসী। তাঁদের মধ্যে করোনার আতঙ্ক ছড়িয়ে পড়ে। ৫ নম্বর ওয়ার্ডের ভবানীপুর এলাকায় বাসিন্দাদের কয়েকজন ওই যুবককে নিয়ে এসে আবার খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করতে গেলে দেখেন যে এখানে করোনার কোনও পৃথক ওয়ার্ড নেই। এরপর ওই যুবক খড়গপুর মহকুমা হাসপাতাল থেকে চলে যান বেসরকারি নার্সিং হোমে।

 

ইতিমধ্যেই পুলিশ খবর পেয়ে যায় যে করোনা আক্রান্ত সন্দেহের তালিকায় ওই যুবক বেলেঘাটা না গিয়ে শহরে ঘুরে বেড়াচ্ছে টোটো করে । খবর যায় পৌর প্রধানের কাছে। পুলিশ ও পুর প্রশাসন তৎপর হয়ে ওঠে যুবককে খুঁজে বের করতে। অবশেষে খোঁজ মেলে যুবকের। পুলিশের উদ্যোগে ওই যুবকে কে মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়। ঘাম দিয়ে জ্বর ছাড়ে পুলিশের।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity
Tags: corona virus

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…