Categories: এখন খবর

খড়গপুর আধিকারিকদের ওপর হামলার জের, মুসলেমের ৮ ডাম্পার বাজেয়াপ্ত , গ্রেপ্তার ১,ব্যাপক তল্লাশি মোরাম খাদানে, আটক ডাম্পার, জেসিবি, পোকল্যান্ড

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার দিন ভর তল্লাশি চালিয়ে খড়গপুর কলাইকুন্ডার লাগোয়া বালিয়ার মোরাম খাদান থেকে ২টি ডাম্পার, ১টি জেসিবি, ১টি পোকল্যান্ড আটক করল পুলিশ। সাথে সাথে খাদান এলাকা থেকে  ব্যক্তিকে আটক করেছে  পুলিশ। দিনভর এই রেডের নেতৃত্ব দিয়েছেন খড়গপুর মহকুমা পুলিশ আধিকারিক সুকোমল দাস স্বয়ং।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অন্যদিকে বুধবার, অর্থাৎ যে রাতে সাদাতপুরে সেখ মুসলেনের মোরাম আড়তে খড়গপুর মহকুমা ভূমি রাজস্ব আধিকারিক সহ অন্যান্য আধিকারিকদের ওপর হামলার ঘটনা ঘটেছিল সেই আড়ত থেকে মোরাম ভর্তি  ৮টা ডাম্পার   বাজেয়াপ্ত করেছে পুলিশ। গত রাতেই আটক করা দুই চালকের মধ্যে এক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আক্রমনকারীদের মধ্যে এই  চালক ছিল বলেই পুলিশের অনুমান। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ জানিয়েছে বালিয়ার ওই মোরাম খাদানের পরিমান চার একর যার পুরো এলাকা থেকেই বেআইনি ভাবে মোরাম তোলা হচ্ছিল কোনও বৈধ অনুমতি ছাড়াই আর সে কারনেই জমির মালিকের বিরুদ্ধেও মামলা দায়ের করেছে পুলিশ। মামলা করা হয়েছে মোরাম খাদানে কর্মরত আটক হওয়া ডাম্পার, জেসিবি, ও পোকল্যান্ড চালকদের বিরুদ্ধে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অন্যদিকে ভূমি রাজস্ব অধিকারিকদের ওপর হামলার আভিযোগে সেখ মুসলেম ও তার ভাই সহ কয়েকজনের বিরুদ্ধে খুনের চেষ্টা সহ জামিন অযোগ্য কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়েছে। মুসলিন ও তার ভাই পলাতক। পুলিশ জানিয়েছে মুসলেমের নেতৃত্বেই সংগঠিত হয়েছে হামলা। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…