Categories: এখন খবর

২৭টা বুথে পুনর্নির্বাচনের দাবি করে জয়ে আত্মবিশ্বাসী দিলীপ, পৌর এলাকায় ভাল ফল আশা করছেন কংগ্রেস

নিজস্ব সংবাদদাতা: ৬৭.৯৪শতাংশ ভোট নিয়ে খড়গপুর শহরের ইভিএম ঝাঁপি বন্ধ করল কমিশন। যদিও রেল এলাকার ৮টি ওয়ার্ডে ৫০শতাংশের কম ভোট পড়েছে এমনটাই এখনও অবধি খবর। সব মিলিয়ে লোকসভার নিরিখে ভোট কমেছে অনেকটাই। মোটের ওপর ভোট নিয়ে খুব বড় কিছু অভিযোগ না থাকলেও দিনের আলো কমার সাথে সাথে ছাপ্পার চেষ্টা করা হয়েছে ১৫নম্বর ওয়ার্ডয়ের কয়েকটি জায়গায়। অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধেই।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, ”১৫নম্বর ওয়ার্ড যা কিনা রামবাবুর ওয়ার্ড বলেই পরিচিত সেখানে ২০৯,২১০,২২১,২২২ বুথে ছাপ্পা দিচ্ছিল তৃণমূলের লোকেরা। আমাদের ছেলেরা তাদের ধরেও ফেলে পরে পুলিশ গিয়ে আমাদের ছেলেদেরই লাঠি নিয়ে তাড়া করে।’

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘোষ ২৭টি বুথে রিগিংয়ের অভিযোগ তুলে পুনর্নির্বাচন দাবি করেও বলেছেন, ”চেষ্টা ব্যর্থ হয়েছে পুলিশ আর তৃণমূলের যা করতে চেয়েছিল তা করতে পারেনি। আমরা যেমনটা আশা করেছিলাম মোটামুটি তাই হয়েছে।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অন্যদিকে কংগ্রেস বলেছেন রেলের ৮তি ওয়ার্ড বাদ দিলে বাকি ২৭টি ওয়ার্ডে ভাল ভোট হয়েছে এবং আমাদের ফল ভালই হচ্ছে। সব মিলিয়ে নির্বাচন কমিশন এ যাত্রায় উৎরে গেছে বিরোধীদের রায়ে। ঘোষ রাজ্যের তিন বিধানসভাতেই বিজেপি ভাল ফল করতে চলেছে বলে জানিয়েছেন। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…