Categories: এখন খবর

শেষ বেলায় ঝাঁপাল সব পক্ষই, তৃনমূলের মিছিলের গড়বেতা, কেশপুর, ডেবরা, নারায়নগড়, কেশিয়াড়ি

নিজস্ব সংবাদদাতা: ৩৬ঘন্টা আগে শেষ করতে হবে প্রকাশ্য প্রচার তাই শেষবেলার প্রচারে ঝাঁপাল সব রাজনৈতিক দলই। তবে নিঃসন্দেহে প্রচারে আলো কেড়ে নিয়েছে তৃণমূল। মিছিল ভরাতে এদিন তৃনমূলকে লোক আনতে দেখা গেছে গড়বেতা, কেশপুর, ডেবরা, নারায়নগড়, কেশিয়াড়ি ব্লক এলাকাগুলি থেকে।
শেষবেলায় তৃণমূলের মিছিলের রুট ছিল গিরিময়দান লাগোয়া বড় বাতি থেকে খড়গপুর কলেজ অবধি। লম্বা রুটের এই মিছিলের জন্য বেলা দশটা থেকেই সারি সারি বাস, লরি, ম্যাটাডোর ইত্যাদি যান ঢুকতে থাকে। দেখা যায় উল্লেখিত ব্লক বা থানা এলাকা থেকে একের পর এক গাড়ি ঢুকছে। শুধু কেশপুর থেকেই ছোটোবড় মিলিয়ে শতাধিক গাড়ি শহরে প্রবেশ করে । 

ডেবরা থেকেও প্রবেশ করেছে ২৫টি মত গাড়ি। কেশপুর বা ডেবরার প্রত্যন্ত অঞ্চল শীর্ষা বা ভরতপুর থেকেও এদিন বাস আসতে দেখা গেছে। গড়বেতা, নারায়নগড়, কেশিয়াড়ি থেকেও এসেছে অনেক গাড়ি আসতে লক্ষ্য করা গেছে। প্রায় পাঁচশ মত ছোটবড় গাড়িতে এদিন কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে বড়বাতি এলাকা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তৃণমূলের এই ‘বহিরাগত’দের এনে মিছিল করাকে কটাক্ষ করেছেন বিজেপি এবং জোট। বিজেপির জেলা সভাপতি শমিত দাস বলেছেন, ”নিজদের পরাজয় যে নিশ্চিত তা প্রমান করে দিল তৃনমূল। শহরে সমর্থন নেই বলেই বাইরে থেকে লোক আনতে হয়েছে ওদের।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কংগ্রেস নেতা অমল দাস বলেছেন, ” আমরা আগেই বলেছিলাম যে টাকা এবং বহিরাগতরাই তৃণমূলের ভরসা। এই মিছিলের জন্য ভাড়া করা ওই শতশত গাড়ির টাকা কোথা  থেকে এল ? এত টাকা কে দিচ্ছে কমিশন তার হিসাব নিক।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, ‘মিছিলে বহিরাগত কেউ ছিল এমনটা আমি জানিনা। আমাদের স্বতঃস্ফূর্ত মিছিল হয়েছে।’    প্রচারের শেষ বেলায় কংগ্রেস বাইক মিছিল করেছে গোলাবাজারের দলীয় কার্যালয় থেকে নিমপুরা হয়ে মন্দিরতলা, চাচার সমাধি অবধি। অন্যদিকে বিজেপি এদিন সারা শহর জুড়েই মিছিল করেছে। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…