Categories: এখন খবর

পেঁয়াজ ১০০, কাল চোখের জলেই গৃহিনীরা বুথ মুখি

নিজস্ব সংবাদদাতা: ভোটের আগের দিনই গোলবাজার, গেট বাজার, নিউ সেটেলমেন্ট বাজারে পেঁয়াজ ১০০টাকা প্রতি কেজি। একটু ছোট আর মোড়া খোসার পেঁয়াজ নিলে ৯৫, খোসা একটু ছেড়ে গেলে ৯০টাকা। না, এর বেশি নামা যাবেনা বলে জানিয়ে দিয়েছেন বিক্রেতারা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ভোটের বাজারে ব্যবসায়ীদের ঘাড় মুড়ে চাঁদা উঠেছে দেদার আর ভোটের আগের দিন থেকেই তার শোধ তুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা। বলছেন ব্যবসায়ীরা নিজেই। গোলবাজারের পেঁয়াজ গদিওয়ালারা যত কেঁদেছেন চাঁদা দিতে গিয়ে তত কাঁদিয়ে ছাড়বেন মনে হচ্ছে ক্রেতাদের। এমনিতেই নাসিকে এবার পেঁয়াজের উৎপাদন কম হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
চাহিদার চেয়ে জোগান কম। তার ওপর রাস্তা জুড়ে ছোট বড় হরেক রকম তুষ্টি করন আর গোদের ওপর বিষ ফোঁড়া হয়েছে খড়গপুর শহরের উপনির্বাচন। আর এই উপনির্বাচনে ক্ষমতার মাপে পেঁয়াজ গদিওয়ালাদের খসাতে হয়েছে বিশ পঁচিশ পঞ্চাশ হাজার অবধি। বড় মেজো ছোট দল সব্বাইকে একটু একটু ছাড়তে হয়েছে তাই আম পাবলিককেও ছাড়তে হবে বইকি। সে নাহয় ছাড়তে হবে কিন্ত তাই বলে এক্কেবারে ১০০!

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সুতরাং কাল মেজাজ গরম আর চোখের জল নিয়েই বুথ মুখো হচ্ছেন খড়গপুরের গৃহিনীরা। বুথের ঢোকার আগে কেউ যদি একবার কানে কানে বলে ফেলে যে, বৌদি পেঁয়াজ…হিসাব উল্টে যেতেই পারে। কে জানে, হয়ত নোটাই জিতে গেল !

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…