Categories: এখন খবর

কাশ্মীরে নিহতরা বাঙালি নয় ! খড়গপুরে চায়ে পে চর্চায় বেফাঁস মন্তব্য দিলীপের, উপনির্বাচনের মুখে চাপে বিজেপি

নিজস্ব সংবাদদাতা: কাশ্মীরে উগ্রপন্থীদের হাতে নিহত বাংলার পাঁচ শ্রমিককে ‘বাঙালি’ বলতে নারাজ দিলীপ ঘোষ। বুধবার খড়গপুরের সাউথ ইনস্টিটিউটে বিখ্যাত টমাসের দোকানে চা খেতে খেতে কাশ্মীরের বাঙালি শ্রমিক হত্যার বিষয়ে সংবাদিকদের প্রশ্নে উল্টে উনি প্রশ্ন করেন, বাংলার বাইরে মরলে এত বাঙালি বাঙালি করেন কেন?

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এরপরই দিলীপ দাবি করে বসেন, ”কাশ্মীরে কোনও বাঙালি মারা যায়নি। ওখানে শ্রমিকরা মারা গিয়েছেন। একইভাবে আরও অনেকের মৃত্যু হয়েছে। পাকিস্তানের মদতে সেখানে উগ্রপন্থা চলছে। আমাদের সেনা ও সরকার কাজ করছে। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে। আর বিরোধীরা এটাকে নিয়ে রাজনীতি করছেন?”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দিলীপ ঘোষের এই মন্তব্যের অংশ একটি সংবাদমাধ্যমে দেখানো হয়। তারপরই খড়গপুর জুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, ” তাহলে বাংলার বাইরে গিয়ে কেউ কাজ করতে গিয়ে মারা গেলে তাকে শ্রমিকই বলা হবে ? বাঙালি নয়! পেশাগতভাবে কেউ শ্রমিক হলে তাঁর জাতিসত্ত্বা মুছে যায়?”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আরও এককদম এগিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রচার শুরু হয়ে গেছে যে নিহতরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বলেই তাঁদের বাঙালিত্ব অস্বীকার করতে চায় দিলীপ বাবুরা। অবশ্যই ইস্যুটাকে ভোটের আগে হাতছাড়া করতে রাজী নয় বিরোধীরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তৃণমূলের এক নেতা বলেন, ‘এটাই তো দিলীপ বাবুরা চাইছেন। দিলীপবাবুদের এনআরসি ওই লক্ষ্যেই করা হচ্ছে । ওনারা হিন্দু মুসলিম নির্বিশেষে আসামে  বাঙালিদের বিদেশী বলে ডিটেনশন ক্যাম্পে ভরছেন আর এখানে বলছেন মুর্শিদাবাদের নিহত শ্রমিকরা বাঙালি নন। এরপর তো বলবেন যারা বিজেপিকে ভোট দেয় তারাই বাঙালি আর কেউ নন।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিনই বরং অনেকটাই সংযত বক্তব্য রেখে মুকুল রায় বুধবার জানিয়েছেন, যাঁরা মারা গেছেন অবশ্যই দুঃখজনক কিন্তু কেন এরাজ্যের শ্রমিককে বাইরে কাজে যেতে হচ্ছে সেটাও দেখা দরকার। মুকুল প্রশ্ন তুলেছেন মমতা ব্যানার্জীর কর্ম সংস্থান নিয়ে।  অন্যদিকেই কাশ্মীরে সন্ত্রাসবাদীদের হাতে নৃশংসভাবে খুন হওয়া ৫ শ্রমিকের পরিবারপিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করে  তদন্তের দাবিও তুলেছেন তিনি। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…