Categories: এখন খবর

জোটের চোরাস্রোত টের পেয়েই শুরু আক্রমন, আই.সির অপসারণ দাবি করল কংগ্রেস

এই সভার সামনেই মাইক বাজানোর অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা: খড়গপুর শহর থানার ইনসপেক্টর ইনচার্জ রাজা মুখার্জী বিধানসভা উপনির্বাচনে শাসকদলের হয়ে কাজ করছে এমনই দাবি তুলে তাঁর অপসারন দাবি করল কংগ্রেস। শুক্রবার এই মর্মে নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছে বাম-কংগ্রেস জোট প্রার্থী চিত্তরঞ্জন মণ্ডলের নির্বাচনি এজেন্ট ও শহরের বরিষ্ঠ কংগ্রেস নেতা অমল দাস।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অভিযোগ দায়ের করার পর দাস জানিয়েছেন, ”শাসকদল তৃনমূল কংগ্রেস ও বিজেপির গট আপ গেম ভালই চলছিল কিন্ত এর মধ্যে যে জোট প্রার্থী লড়াইয়ে চলে এসেছে এটা ওরা প্রথমটা বুঝতে পারেনি। এখন যখন লক্ষ্য করছে যে ওই দুই দলের বিরুদ্ধে মানু্ষের ক্ষোভ দানা বেঁধেছে এবং জোটের সমর্থনে মানু্ষের চোরা স্রোত বইছে তখনই নগ্ন আক্রমন নামিয়ে আনা হচ্ছে।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দাস অভিযোগ করেছেন, গত প্রায় এক সপ্তাহ ধরে আমাদের সভা প্রচারের ওপর হামলা হয়েছে। কোথাও সভার সামনে মাইক বাঁধা হয়েছে, কখনও প্রচার গাড়ির ওপর হামলা হচ্ছে। আর লজ্জার বিষয় এই অভিযোগ গুলো জানাতে গেলে টাউন আইসি হাসছেন। অথচ আমরা সমস্ত কিছুই করেছি পুলিশের আগাম অনুমতি নিয়েই।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নির্বাচন কমিশনকে তথ্য দিয়ে দাস অভিযোগ করেছেন, শুক্রবার ধ্যানসিং ময়দানে সভা চলাকালীন বারবার ওই রাস্তায় ৩০টি মাইকবাঁধা রিকশা নিয়ে প্রায় সম সংখ্যক বাইক নিয়ে মিছিল হয়েছে। সেই মিছিল সভার কাছে গিয়ে থমকে দাঁড়িয়েছে। বক্তাদের বক্তব্য রাখা বন্ধ করতে হয়েছে। এটা কোন নিরপেক্ষতার নজির রাখছে পুলিশ আর প্রশাসন। এই সভায় তিনজন তারকা প্রচারক থাকছেন এটা পুলিশ জানতনা ?

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আরও মারাত্মক ঘটনা যে ওই সভা চলাকালিন পার্ক করে রাখা উচ্চ নেতৃত্বের গাড়ি বিশেষ করে সাংসদ  সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারন সম্পাদক গৌরব গগৈ য়ের গাড়ির চাকার হাওয়া খুলে নেওয়া হয়। সমস্তটাই হয়েছে কর্তব্যরত পুলিশ কর্মীদের উপস্থিতিতেই।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গত ১৬ নভেম্বর থেকে শুরু করে ২১তারিখ অবধি শহরের শ্রীকৃষ্ণপুর, গান্ধীনগর, ভান্ডারিচক ইত্যাদি কখন কিভাবে জোটের সভা ও প্রচারে বিঘ্ন ঘটানো হয়েছে তার বিস্তারিত বিবরন দেওয়া হয়েছে ওই অভিযোগ পত্রে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অমল দাস জানিয়েছেন, নির্বাচন যতই সামনে আসছে ততই ফুটো হয়ে যাচ্ছে শাসকদলের মিথ্যা প্রচারের ফানুস। মানু্ষের মন উল্টো খাতে বইছে দেখেই আতঙ্কে ভুগছে শাসকদল। তাই পুলিশ আর গুন্ডা নিয়ে উঠে পড়েছে বিপক্ষের প্রচার বন্ধ করার জন্য। খড়গপুরের আইসি সেই কাজে সহায়তা করছেন। এই আইসি থাকলে সুষ্ঠ ও অবাধ নির্বাচন সম্ভব নয় তাই ওনার অপসারণ দাবী করেছি কমিশনের কাছে। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…