প্র‍য়াত গুজরাতের বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেল, প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল

ওয়েব ডেস্ক: প্রয়াত হলেন গুজরাতের প্রথম মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে আচমকা তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে পরিবারের তরফে দ্রুত কেশুভাই প্যাটেলকে আমদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হলে কয়েকঘন্টার মধ্যে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুজরাতে প্রথম ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর। জানা গিয়েছে, গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। সেসময় তাঁর করোনা পরীক্ষা করা হলে জানা যায়,তিনি করোনায় আক্রান্ত। এরপর অবশ্য সুস্থও হয়ে উঠেছিলেন তিনি।

জানা গিয়েছে, ষাটের দশকের প্রথমদিকে কেশুভাই প্যাটেল জনসংঘের সদস্য হিসেবে যোগ দিয়েছিলেন। এরপর ১৯৭৭ সালে রাজকোট বিধানসভায় জয়লাভের পর একে একে কেশুভাই প্যাটেলের হাত ধরেই গুজরাটে প্রথমবার সরকার গড়েছিল বিজেপি। এরপর একে একে বিভিন্ন বিধানসভায় জয়লাভের পর ১৯৯৫ সালে গুজরাতে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। তারপর থেকে ২০০১ সাল পর্যন্ত পরপর গুজরাতের মুখ্যমন্ত্রীর পদে বহাল ছিলেন কেশুভাই প্যাটেল। কেশুভাইয়ের পর আর কোনও অবিজেপি মুখ্যমন্ত্রী পায়নি গুজরাত। বরং কেশুভাইয়ের পর গুজরাতের মুখ্যমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী।

এদিন কেশুভাইয়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন টুইটারে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন,”আমাদের প্রিয় ও শ্রদ্ধেয় কেশুভাই প্রয়াত হয়েছেন। আমি অত্যন্ত দুঃখিত এবং শোকাহত। উনি একজন দুর্দান্ত নেতা ছিলেন। যিনি সমাজের প্রতিটি শ্রেণির মানুষের দেখভাল করতেন। গুজরাতের উন্নতি এবং প্রত্যেক গুজরাতের মানুষের ক্ষমতায়নের নিজের উৎসর্গ করেছিলেন।”

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…