নিজস্ব সংবাদদাতা: গত প্রায় ১বছর ধরেই শিশুশিক্ষা কেন্দ্রের তিনটি কক্ষের ২টি কক্ষই দখল করে রখেছে ঠিকাদারের লোকজন আর একটা কক্ষেই চলছে প্রথম থেকে চতুর্থ শ্রেনী অবধি পড়ুয়াদের পঠন পাঠন। গ্রামবাসীরা জানিয়েছেন, আশেপাশের যত গ্রাম আছে আর গোটা ব্লক জুড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা আর নির্মল বাংলা মিশনের শৌচাগার তৈরির জন্য নির্ধারিত ঠিকাদারের দল দখল করে রেখেছে দুটি কামরা ফলে লাটে উঠেছে শিশুদের পড়াশুনা।
পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়ি ব্লকের নছিপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ডম্বুরকোলা গ্রামের বাসিন্দারা ইতিমধ্যেই সরব হয়েছেন বিষয়টি নিয়ে। পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের কাছে দরবার করেছেন গ্রামবাসীরা। তাঁদের দাবি শুধুই পড়াশুনার ব্যাঘাত নয়, ওই কক্ষ দুটিতে ঠিকাদারের লোকজন থাকছে , রান্না বান্না করছেন , জামা কাপড় লুঙ্গি শুকোচ্ছে। পাশাপাশি স্কুলের বারান্দায় ডাঁই করে রাখা হয়েছে নির্মান সামগ্রী ও অন্যান্য মালপত্র। আর এরফলে নোংরা , অপরিচ্ছন্ন হয়ে রয়েছে স্কুলের পরিবেশ। একটা ঘরে গাদাগাদি করে পড়াশুনা করতে হচ্ছে ৩০টির মত শিশুকে।”
জেলা শাসকের কাছে এই আবেদন পৌঁছানো মাত্র তাঁর দপ্তর থেকে বিষয়টি দেখার জন্য নির্দেশ পাঠানো হয় নছিপুর গ্রাম পঞ্চায়েত অফিসে। যদিও বিষয়টি নিয়ে তাদের কিছুই করার নেই বলেই জানিয়েছেন সংশিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান। প্রধান মামনি দণ্ডপাট জানিয়েছেন, ” নিয়ম অনুযায়ী এই ধরনের কাজ পঞ্চায়েত সমিতির তত্বাবধানে গ্রাম পঞ্চায়েত থেকে করা হয়ে থাকে। কিন্তু যেহেতু কেশিয়াড়িতে পঞ্চায়েত সমিতি গঠন করাই হয়নি। তাই পুরো কাজটাই বিডিও অফিসের আধিকারিকরাই করে থাকেন।”
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…