নিজস্ব সংবাদদাতা : খবর এসেছিল দুপুরেই আর বিকালের মধ্যেই সারি সারি বাঁশ আর নারকেল দড়ি হাজির হয়ে গেল কেশপুরের নরসিংহপুরে। প্রথমে মনে হয়েছিল রাতারাতি বোধহয় বিয়ের ঠিক হয়ে গেছে কোনও মেয়ের। ‘উঠ ছুঁড়ি তোর বিয়ে লেগেছে’ বলে গ্রামের ছেলে ছোকরার দল বিয়ের মন্ডপ বানাতে তোড়জোড় শুরু করেছে। কিন্তু ভুল ভাঙল যখন গ্রামের চারপাশের সমস্ত রাস্তার মুখে শাবল দিয়ে গর্ত করে বাঁশ পুততে শুরু করল। সন্ধ্যা গড়াতেই গ্রামের ছোট বড় ১২টি রাস্তা ঘিরে ফেলেছে! কিন্তু খবর কী? জিজ্ঞেস করতেই জানা গেল ২পরিযায়ী শ্রমিকের করোনা আক্রান্ত হয়েছেন পাশের গ্রাম পঞ্চমী ও সংলগ্ন আরও একটি গ্রামেও।
নরসিংহপুরের যুবক ভোম্বল অধিকারী ও অমিত অধিকারী জানালেন, ‘দেখুন সরকার ওই গ্রামে কন্টেনমেন্ট জোন করুক, স্যানিটাইজেশন করুক কিংবা গোটা গ্রামকেই কোয়ারেন্টাইন করুক আমাদের কিছু বলার নেই এখন আমাদের শুধু নিজেদের গ্রামকে বাঁচাতে হবে। পালে পালে মানুষ ঘরে ফিরছেন। প্রতিটি গ্রাম ভরে যাচ্ছে পরিযায়ী শ্রমিকে। ঘরের মানুষ ঘরে ফিরুক কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমাদের গ্রামের ওপর দিয়েই অনেকগুলি গ্রামের যাতায়ত। তাঁরা যাচ্ছেন, কখনও গাছের ছায়ায় কখনো আমাদেরই কারও বাড়ির দাওয়ায় বিশ্রাম নিচ্ছেন। ফলে কোথায় কোন পথে করোনা আসবে বলা যাচ্ছেনা তাই ঝুঁকি নিচ্ছিনা। গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্য সব গ্রাম থেকে আলাদা করে নেব আমাদের। আপাতত এই গ্রামে ঢোকা ও বেরুনো বারন। পরে অবস্থা অনুযায়ী ব্যবস্থা।”
উল্লেখ্য এই নিয়ে জেলায় মোট ১১ জন পরিযায়ী শ্রমিক আক্রান্ত হলেন পশ্চিম মেদিনীপুর জেলায় যার মধ্যে ৬ জন মহারাষ্ট্র ও ৫জন দিল্লিতে থেকে ফিরেছিলেন। শুক্রবারই জেলার পক্ষে ভাল খবর এসেছিল। কয়েকজন পরিযায়ী সহ সাতজন ফিরেছেন করোনা মুক্ত হয়ে। সেই হিসাবে বর্তমানে ৪ জন কোভিড পজিটিভ হিসাবে চিকিৎসাধীন, নতুন করে ২ জন আক্রান্ত হওয়ায় চিকিৎসাধীন রইলেন ৬ জন।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…