করোনা পরিস্থিতি নিয়ে অমিত শাহের সাথে বৈঠক কেজরিওয়ালের

ওয়েব ডেস্ক : দেশে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। সেই সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এদিকে আক্রান্তের নিরিখে মহারাষ্ট্র, গুজরাটের পরই রয়েছে দিল্লির নাম। ফলে এই পরিস্থিতিতে রাজনৈতিক দ্বন্দ্ব দূরে সরিয়ে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রাজধানীতে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে দুজনের। এদিন বৈঠকের শেষে কেজরিওয়াল টুইট করে জানান করোনা মোকাবিলায় যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন অমিত শাহ।

কয়েকদিন আগেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন, কেন্দ্রের হাসপাতালগুলি বাদ দিয়ে রাজ্যের যে সকল হাসপাতাল আছে তাতে শুধুমাত্র দিল্লিবাসীরাই ভর্তি হতে পারবেন। শুধু তাই নয় পাশাপাশি তিনি জানান, এবার থেকে করোনার লক্ষ্মণ রয়েছে শুধুমাত্র এমন রোগীদেরই পরীক্ষা করা হবে। তবে কেজরিওয়ালের এই দুটি সিদ্ধান্ত মানতে নারাজ উপরাজ্যপাল অনিল বৈজল। তিনি বলেন, “হাসপাতাল সকলের জন্য। তাই এই পরিস্থিতিতে অনেক বাইরের লোক চিকিৎসা পাচ্ছেন না। প্রত্যেকে যেন সমানভাবে চিকিৎসা পান।” এই নিয়ে দুপক্ষের মধ্যে একপ্রকার দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। পরে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অনিল বৈজল এর প্রস্তাবই মেনে নেন কেজরিওয়াল। এরপরই বুধবার অমিত শাহর সঙ্গে বৈঠক করেন তিনি।

মহারাষ্ট্র, গুজরাটের পর দিল্লিতেও দিন দিন বাড়ছে সংক্রমণ। এখনও পর্যন্ত রাজধানীতে করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৩২, ৮১০ জন। মৃত হয়েছে ৯৮৪ জন। চিকিৎসকদের দাবি, ৩১ শে জুলাই এর মধ্যে শুধুমাত্র দিল্লিতেই আক্রান্তের সংখ্যা দাঁড়াবে সাড়ে ৫ লক্ষ। সুতরাং তাদের চিকিৎসার জন্য প্রায় ৮০ হাজার বেড লাগবে বলেই মনে করবে দিল্লি সরকার।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…