বছরের দ্বিতীয় এনকাউন্টারে কাশ্মীরে খতম ৩ হিজবুল জঙ্গি

নিজস্ব সংবাদদাতা: রবিবার, নতুন বছরের দ্বিতীয় এনকাউন্টারে বড় সড় সাফল্য পেল ভারতীয় নিরপত্তা বাহিনী। কাশ্মীরের ত্রাল সেক্টরে নিরপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হল হিজবুল মুজাহিদিনের এক শীর্ষ কমান্ডার সহ তিনজন কাশ্মীরি জঙ্গি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কাশ্মীর পুলিশের মহানির্দেশক  বিজয় কুমার একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেছিলেন, নিহতদের মধ্যে হিজবুল মুজাহিদিনের দু’জন জঙ্গি রয়েছে- উমর ফায়াজ লোন, ওরফে হামাদ খান, এবং আদিল মীর, ওরফে আবু দুজানা এবং তৃতীয়জন হলেন ফয়জান হামিদ ভাট।
কুমার জানান, শনিবার রাতে নিরপত্তা বাহিনী বিশেষ সূত্রে খবর পেয়ে দক্ষিণের পুলওয়ামা জেলার ত্রাল এলাকার গুলশানপোরায় একটি আবাসিক বাড়িকে ঘিরে ফেলে । খবর ছিল ওই বাড়িতেই লুকিয়ে আছে জঙ্গিরা।  তিনি বলেন, এই ত্রয়ী আত্মসমর্পণের একটি প্রস্তাব নাকচ করে এবং বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রবিবার দুপুরে শেষ হওয়া বন্দুকযুদ্ধে প্রথমদিকে দু’জন জঙ্গি মারা যায় , তৃতীয় যিনি যুদ্ধের সময় অন্য বাড়িতে চলে এসেছিলেন, পরে সেও গুলির লড়াইয়ে নিহত হয়।
   পুলিশ সূত্রে জানা গেছে এদের মধ্যে হামাদ হ’ল “মোস্ট ওয়ান্টেড” জঙ্গিদের মধ্যে একজন যে একাধিক  পুলিশ কর্মী ও তাঁদের পরিবারকে খুন ও অপহরণের সঙ্গে যুক্ত ছিল ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
হামাদ ২০১০ সালের মাঝামাঝি সময়ে জঙ্গিবাদকে জনপ্রিয় করে তোলার জন্য কৃতিত্বপ্রাপ্ত ২২ বছর বয়সী জঙ্গি কমান্ডার বুরহান ওয়ানির ঘনিষ্ঠ সহযোগী। এই বুরহানের হত্যার ছয় মাসের মধ্যেই  সরকারবিরোধী বিদ্রোহের সূচনা হয় এবং প্রচুর তরুন জঙ্গি দলে নাম লেখায়। এই তিন জঙ্গিই বুরহানের আদি শহর ত্রালের বাসিন্দা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য রবিবারের এই এনকাউন্টার ২০২০ সালের দ্বিতীয় গুলির লড়াই। ৭ জানুয়ারী নিরপত্তা বাহিনীর হাতে পুলওয়ামা জেলায় গুলির লড়াইতে হিজবুল মুজাহিদিনের এক কিশোর জঙ্গি জাহিদ হাসান নিহত হয়েছিল।  জাহিদ মাত্র এক সপ্তাহ আগে জঙ্গিদের দলে যোগ দেয়।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…