এখন খবর

করোনায় আক্রান্ত হলেন কার্ত্তিক আরিয়ান; কেমন আছেন তিনি!

নিউজ ডেস্ক: ভারতবর্ষে প্রতিদিনই করোনা সংক্রমণ বাড়ছে। করোনা আক্রান্তের সেই তালিকাতে নিত্য একের পর এক বলিউড সেলেবের নাম যুক্ত হতে দেখা যাচ্ছে। সেই তালিকায় এবার নাম লেখালেন কার্ত্তিক আরিয়ান। আর কার্ত্তিক সোশ্যাল মিডিয়ায় করোনায় আক্রান্ত হওয়ার খবর শেয়ার করতেই তা ভক্তদের নজর কাড়ে। বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান একটি প্লাস চিহ্ন দিয়ে লেখেন, “পজিটিভ হয়ে গেলাম, প্রার্থণা করুন।”

বর্তমানে একের পর এক ছবির কাজ নিয়ে ব্যস্ত কার্ত্তিক। তারই মাঝে করোনায় আক্রান্ত হয়ে পড়ার খবর সকলের নজরে আসে। মুহূর্তে ছড়ায় উদ্বেগ। তবে হোম কোয়ারেন্টাইনেই রয়েছেন কার্তিক।

প্রসঙ্গত, গত এক মাসে একাধিক বলিউড সেলেবেরা করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে সামনে। বর্তমানে তিনি ভুলভুলাইয়া- ২ ছবির শ্যুটিং নিয়ে এখন ব্যস্ত রয়েছেন কার্ত্তিক। সেই কাজ থেকেই খানিক বিরতি। বলিউডের এই অভিনেতা সুস্থ হয়েই আবার সেটে ফিরবেন।

উল্লেখ্য, বলিউড ২০২০ সালে ভয়ানক ক্ষতির মুখ দেখেছে। বছরের শেষে স্বাভাবিক হওয়ার পর থেকেই ক্রমেই কাজে নেমেছে একে একে বলিউড সেলেবরা। হাতে জমে থাকা কাজ তড়িঘড়ি শেষ করার উদ্দেশ্যে নিয়েছে জীবনের ঝুঁকি। এর মধ্যেই একাধিক সতর্কতা মেনেই চলছে শ্যুটিং। তবে তারই মাঝে একের পর এক ছবির কাজ শেষ করা নিয়ে বেজায় ব্যস্ত সেলেব মহল। আর তাতেই বাড়ছে ঝুঁকি।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…