ওয়েব ডেস্ক : বাড়ি থেকে মাদক পাওয়ায় চলতি মাসেই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে দীপিকা পাড়ুকোনের ম্যানেজার কারিশ্মা প্রকাশকে সমন পাঠানো হয়েছিল। সেই মামলায় দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশের আগাম জামিনের শুনানি শনিবারই মুলতুবি হয়ে গেল। জানা গিয়েছে, এই মামলায় পরবর্তী শুনানির হবে ১০ নভেম্বর।
জানা গিয়েছে, ৪ নভেম্বর নারকোটিক্স কন্ট্রোল ব্যাুরোর তরফে আদালতকে জানানো হয় মাদক মামলায় করিশ্মা প্রকাশের অন্তর্বর্তী জামিনের শুনানি না হওয়া পর্যন্ত কোনোভাবেই করিশ্মা প্রকাশকে গ্রেফতার করা হবে না। আর এরপরেই মাদক মামলায় সামান্য স্বস্তি পান করিশ্মা। তবে করিশ্মা প্রকাশকে গ্রেফতার করা না করা হলেও পাবলিক প্রসিকিউটর অতুল সরপান্ডে জানিয়েছেন, মাদক মামলার তদন্ত চলাকালীন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-কে সহযোগিতা করতে হবে করিশ্মাকে। শুধু তাই নয়, এর আগে গত ৪ নভেম্বর দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশকে টানা ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদও করেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।
প্রসঙ্গত, কিছুদিন আগে দীপিকা পাড়ুকোনের করিশ্মা প্রকাশের বাড়িতে মাদক মজুতের খবর পেয়ে আচমকা তল্লাশি চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। গোটা বাড়ি তল্লাশি চালিয়ে তদন্তকারী আধিকারিকরা করিশ্মার বাড়ি থেকে ১.৮ গ্রাম হ্যাশ সহ বেশ কয়েকটি সিবিডি অয়েলের ফাঁকা বোতল উদ্ধার করেন। তারপরই করিশ্মা প্রকাশকে জিজ্ঞাসাবাদের পর ফের তাকে সমন পাঠানো হয়। কিন্তু সে সময় কারিশ্মার খোঁজ মেলেনি। এদিকে করিশ্মার খোঁজ না মেলায় এনসিবি-র তরফে তাঁর মায়ের কাছে পৌঁছে দেওয়া হয় সমনের প্রতিলিপি। পাশাপাশি কারিশ্মার কোয়ান ট্যালেন্ট ম্যানেজমেন্টের দফতরেও করিশ্মার সমন পাঠানো হয়। ওই ঘটনার পরই কোয়ান ট্যালেন্ট ম্যানেজমেন্ট থেকে ইস্তফা দেন করিশ্মা প্রকাশ। যদিও ট্যালেন্ট ম্যানেজমেন্ট থেকে ইস্তফা দিলেও, করিশ্মার খোঁজ মেলেনি। শেষমেশ গত বুধবার এনসিবির দফতরে হাজির হন দীপিকা পাড়ুকোনের ম্যানেজার। এরপরই জানা যায় করিশ্মা প্রকাশ ইতিমধ্যেই আদালতে অন্তর্বর্তী জামিনের আবেদন করেছেন।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…