করোনায় আক্রান্ত কামারহাটির বিধায়ক মানস মুখোপাধ্যায়, চিন্তার ভাঁজ আলিমুদ্দিনে

ওয়েব ডেস্ক : রাজ্যে করোনার থাবা ক্রমশ চওড়া হচ্ছে৷ সাধারণ মানুষের পাশাপাশি মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন রাজ্যের একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্ব৷ এবার করোনায় সংক্রমিত হলেন উত্তর ২৪ পরগণার কামারহাটির সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায়। শনিবার সোশ্যাল মিডিয়ায় তাঁর করোনা সংক্রমণের কথা জানিয়ে পোস্ট করেন বিধায়ক নিজেই। জানা গিয়েছে, গত রবিবার থেকেই জ্বর-কাশি সহ একাধিক উপসর্গ লক্ষ্য করেন তিনি। কিন্তু টানা কয়েকদিন জ্বর থাকায় বাধ্য হয়ে চিকিৎসকের পরামর্শ নেন বিধায়ক। চিকিৎসকের পরামর্শ মতো করোনা পরীক্ষাও করান তিনি। শনিবার সেই রিপোর্ট পজিটিভ আসে। এরপরই দ্রুত তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন বিধায়কের পরিবারের সদস্যরা। সূত্রের খবর, আপাতত মানসবাবুর শারিরীক অবস্থা স্থিতিশীল।

তবে শুধুমাত্র মানসবাবু নন একই সাথে দিন কয়েক আগেই করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সিপিএম এর প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম। আপাতত তিনি বাইপাসের ধারের একটি নামী বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের তরফে জানানো হয়েছে, মহম্মদ সেলিমের শারীরিক অবস্থা বর্তমানে অনেকটাই স্থিতিশীল। মানস মুখোপাধ্যায়, মহম্মদ সেলিম ছাড়াও মারণ ভাইরাসের কবলে পড়েছেন রাজ্যের বেশ কয়েকজন সিপিএম নেতা। তাদের মধ্যে রয়েছেন অশোক ভট্টাচার্য, ফুয়াদ হালিম, অনাদি সাহু এবং শ্যামল চক্রবর্তী। এদের মধ্যে আপাতত অশোক ভট্টাচার্য, ফুয়াদ হালিম, করোনাকে জয় করে বাড়ি ফিরলেও অনাদি সাহু এখনও পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন। তবে দুর্ভাগ্যবশত করোনা কাছে পরাজিত হয়ে কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী তথা বর্ষীয়ান রাজনীতিবিদ শ্যামল চক্রবর্তীর।

তবে প্রায় প্রতিদিনই যেভাবে রাজ্যের বেশ কয়েকজন বর্ষীয়ান নেতা করোনায় আক্রান্ত হয়েছেন, তাতে স্বাভাবিকভাবেই কপালে চিন্তা ভাঁজ পড়েছে আলিমুদ্দিনের। করোনা সংক্রমণ যেভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, সে কথা মাথায় রেখে আপাতত আলিমুদ্দিনে বর্ষীয়ান নেতাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে এই পরিস্থিতিতে করোনাকে এড়িয়ে দলের কাজ কীভাবে চলবে, তা নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তিত আলিমুদ্দিন।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…