নিজস্ব সংবাদদাতা, শালবনী :- পায়ে পায়ে ৯২ বছরে পড়লো এবার ক্লাবের শ্যামা পূজো। তাই এবার আম্ফানের ভয়াবহতা কে দুরে ঠেলে আবার নতুন করে বাচার আশ্বাস দিয়ে আলোর মালায় সেজে উঠেছে পুজোর মন্ডপ। শালবনীর মৌপাল সবুজ সংঘের সদস্যরা এবার তাদের এই শক্তির আরাধনার মধ্য দিয়ে মানুষের মনে নতুন প্রাণের স্পন্দন ঘটাতে চেয়েছেন।
পুজো মন্ডপে গেলেই চোখে পড়বে হাতির যাতায়াত, খরগোশের ছুটোছুটি যা মনকে হাতছানি দেবে প্রকৃতির এই শোভা৷ এছাড়াও তিন দিন ধরে চলা এই পুজোতে গ্রামবাসী দের নিয়ে আয়োজন করা হয় অন্নকূটের।
ক্লাবের সভাপতি নীতিশ বিশ্বাস, শোভন সামুইরা জানান, কয়েক মাস আগেই আমাদের চোখের সামনেই দাপট দেখিয়ে গিয়েছে আম্ফান৷ যার জেরে বিপুল ক্ষয়ক্ষতির পাশাপাশি গাছপাল নষ্ট হয়েছে প্রাণ হানি ঘটেছে জঙ্গলের জীবজন্তুর।
ফলে সেই ভীতি এখনো মানুষের মনে গেথে রয়েছে৷ মানুষের মন থেকে এই ভীতি দুর করতেই এবার আমাদের এই ডিজিটাল আলোর মধ্য দিয়ে প্রকৃতির অরন্যে জীবজন্তুদের অবাধ বিচরণ, কিভাবে তারা আবার নতুন করে বাচার লড়াই করেছে সেটাই তুলে ধরা হয়েছে।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…