পুলিশ দিবসে খড়গপুর পুলিশকে অভিনন্দন বার্তা পৌঁছে দিলেন বায়ু সেনার আধিকারিকরা

নিজস্ব সংবাদদাতা: অনন্য মুহুর্তের স্বাক্ষী রইল খড়গপুর পুলিশ। মঙ্গলবার পুলিশ দিবসে খড়গপুর পুলিশের জন্য অভিনন্দন বার্তা বয়ে আনলেন ভারতীয় বায়ুসেনার কলাইকুন্ডায় অবস্থিত বায়ুসেনার পূর্বাঞ্চলীয় ঘাঁটির শীর্ষ আধিকারিকদের একটি দল।

এদিন বেলা ২টার কিছু পরেই উইং কমান্ডার ভি. রাও এবং দু’জন কর্পোরেল আদিত্য ও এ.ভাট্টির তিন সদস্যের একটি দল এসে পৌঁছান খড়গপুর রেল স্টেলেমেন্ট এলাকার বাংলো সাইডে অবস্থিত মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তরে। বায়ুসেনার পক্ষ থেকে একটি স্মারক সহ উপহার তুলে দেওয়া হয় মহকুমা পুলিশ আধিকারিক তথা এস.ডি.পি.ও সুকোমল কান্তি দাসের হাতে। কিছুক্ষন আলাপচারিতা ও সৌহার্দ্য বিনিময়ের পরে ফিরে যান তাঁরা।

বায়ুসেনার একটি সূত্রে জানানো হয়েছে প্রতিবছরই অসামরিক পুলিশ বিভাগের সাথে তাঁদের এই ধরনের নানা সৌজন্য বিনিময় হয়ে থাকে কিন্তু এবছরটা সম্পুর্ন আলাদা। করোনা মোকাবিলায় পুলিশ যে ভাবে যুদ্ধে নেমেছে এবং নিজেদের জীবন বিপন্ন করে জাতিকে নিরাপদ রাখার লড়াই করছে তা কোনও অংশেই সীমান্ত যুদ্ধ থেকে কম নয়। এই অতিমারির সঙ্কটে পুলিশের লড়াইকে আলাদা ভাবে সম্মান জানাচ্ছে বায়ুসেনা।

খড়গপুর মহকুমা পুলিশ আধিকারিক সুকোমল কান্তি দাস জানান, “সামরিক বাহিনীর এই সৌজন্য ও স্বীকৃতি সমস্ত পুলিশ বাহিনীর সদস্যদের জন্য। আমি তাঁদের হয়েই এই সৌহার্দ্য গ্রহন করেছি। আমার সমস্ত সহকর্মী পুলিশ কর্মীরা যেভাবে দিন রাত এক করে কাজ করে চলেছেন সবার উদ্দেশ্যেই এই সম্মান নিবেদিত। ভাল লাগছে এই ধরনের স্বীকৃতি পেয়ে। আমি বিশ্বাস করি এই সংকট কাটিয়ে উঠবে জাতি এবং তাঁর জন্য আমরা পুলিশ বাহিনী সর্বোতভাবে সাধারন নাগরিকদের পাশে রয়েছে।”

এদিকে ১লা সেপ্টেম্বর এ রাজ্যে পুলিশ দিবস পালন করার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে অনুযায়ী কলকাতা সহ গোটা রাজ্যে এদিন পুলিশদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছিল। কিন্তু সোমবার দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে এই মূহুর্তে শোকস্তব্ধ গোটা দেশ তথা রাজ্য। সেকারণে মঙ্গলবার রাজ্যে একদিনের পূর্ণ সরকারি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এছাড়া গোটা দেশে ৭ দিনের শোক দিবস পালন করার ঘোষণা করা হয়েছে। সেকারণে ১ লা সেপ্টেম্বরের পুলিশ দিবস বাতিল করে তা ৮ সেপ্টেম্বর পালন করা হবে বলেই জানিয়ে রাজ্য সরকার।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…