রাজ্য পুলিশে চলছে নিয়োগ, ২রা ডিসেম্বরের মধ্যে আবেদন করুন

নিউজ ডেস্ক: নবান্ন এবং ভবানী ভবনের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। তাই আপনিও যদি চাকরির খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গিয়ে থাকেন তবে এই সুযোগ হাতছাড়া করবেন না। জেনে নিন কীভাবে কখন আবেদন করতে হবে।

ভবানী ভবন এবং নবান্নে লোয়ার ডিভিসন ক্লার্ক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। আগামী ২ ডিসেম্বর বিকেল ৫ টা ৩০ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

পদের নাম :
লোয়ার ডিভিশন ক্লার্ক (গ্রুপ-সি)। প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। পরে তা বাড়ানো হতে পারে। তবে একমাসের নোটিশ দিয়ে আগেই চুক্তি বাতিল করা হতে পারে।             শূন্যপদ সংখ্যা : ৩৫।

যোগ্যতা :
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারেন। তাঁদের শারীরিকভাবে সক্ষম এবং মানসিকভাবে তরতাজা হতে হবে।                বয়সসীমা : ৬৪ বছরের বেশি নয়। চলতি বছরের ৩১ ডিসেম্বরের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে।পোস্টিং : ভবানী ভবন এবং নবান্ন। মাসিক বেতন : ১০,০০০ টাকা।

আবেদন করার প্রক্রিয়া : ভবানী ভবনে পশ্চিমবঙ্গ পুলিশের সদর দফতর থেকে আবেদনপত্র নেওয়া যাবে। অথবা পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে।

আবেদনের শেষ তারিখ : আগামী ২ ডিসেম্বর বিকেল ৫ টা ৩০ মিনিট পর্যন্ত ।ছুটির দিন বাদে যে কোনও দিন ১০ টা ৩০ মিনিট থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভবানী ভবনের নীচের তলে পশ্চিমবঙ্গ পুলিশের ডিরেক্টরেটের রেজিস্ট্রারের কাছে সেলফ অ্যাটাস্টেড শংসাপত্র-সহ আবেদনপত্র জমা দিতে হবে। তাহলে আর দেরি নয়, শীঘ্রই আবেদন করুন।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: Vacancy

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…