নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। কনস্টেবল এবং মহিলা কনস্টেবল মিলিয়ে মোট শূন্যপদ সংখ্যা ৮,৬৩২। আগ্রহী প্রার্থীরা পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in-তে গিয়ে আবেদন করতে পারবেন। এছাড়াও http://wbprb.applythrunet.co.in/PostDetail.aspx?E=EiUB5OIbEnvdq6f1lb1IEw%3d%3d- কনস্টেবল পদে আবেদনের জন্য এই লিঙ্কে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ আগামী ২০ ফেব্রুয়ারি।
পদ সংখ্যা :
কনস্টেবল – ৭,৪৪০।
মহিলা কনস্টেবল – ১,১৯২।
বয়স :
২০২১ সালের ১ জানুয়ারি অনুযায়ী, আবেদনকারীর বয়স ২০-র নীচে এবং ২৭-র উপর হতে পারবে না। তফসিলি জাতি এবং উপজাতি প্রার্থীদের বয়সের সর্বোচ্চ সীমায় পাঁচ বছরের ছাড় দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের ওবিসি প্রার্থীরা তিন বছরের ছাড় পাবেন
আবেদনের সময়সীমা : আগামী ২০ ফেব্রুয়ারি বিকেল ৫ টা পর্যন্ত। দেখুন কী যোগ্যতা প্রয়োজন।
শিক্ষাগত যোগ্যতা :
আবেদনকারীদের স্বীকৃত কোনও বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য কোনও পরীক্ষায় পাশ করতে হবে। বাংলায় কথা বলতে, লিখতে এবং পড়তে জানা বাধ্যতামূলক। তবে দার্জিলিং এবং কালিম্পং জেলার আবেদনকারীদের ক্ষেত্রে সেই নিয়ম প্রয়োজ্য নয়।
আবেদন ফি :
কনস্টেবল – অনলাইনে আবেদনের জন্য অসংরক্ষিত প্রার্থীদের ১৭৫ টাকা দিতে হবে (যাঁরা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড না নেট ব্যাঙ্কিং বা ই-ওয়ালেট বা অন্যান্য অ্যাপের মাধ্যমে টাকা জমা দেবেন)। ‘সহজ মিত্র কেন্দ্র’-এর মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়ার জন্য ১৯৩ টাকা ফি (জিএসটি-সহ পরিষেবা খরচ ধরে) দিতে হবে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মাধ্যমেও ফি জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ২০৬ টাকা (জিএসটি ধরে) জমা দিতে হবে। পশ্চিমবঙ্গের তফসিলি জাতি এবং উপজাতি প্রার্থীদের শুধুমাত্র ‘প্রসেসিং ফি’ ২০ টাকা জমা দিতে হবে। সঙ্গে জিএসটি বাবদ ‘সহজ মিত্র কেন্দ্র’ এবং ব্যাঙ্কে বাড়তি দিতে হবে।
যারা যারা যোগ্য প্রার্থীরা এখনও আবেদন করেননি, তারা শীঘ্রই আবেদন করুন। উল্লেখি সরকারি ওয়েব সাইট বা ডিরেক্ট লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারেন।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…