নিউজ ডেস্ক: একাধিক বিভাগে শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (NPCIL)। মূলত সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, লিডিং ফায়ারম্যান, ড্রাইভার-কাম-পাম্প অপারেটর, স্টেনোগ্রাফার পদে নিয়োগের জন্যই এই বিজ্ঞপ্তি প্রকাশ। মহারাষ্ট্রের তারাপুর প্রকল্পের জন্য এই নিয়োগ হবে।
শূন্য পদের বিস্তারিত বিবরণ:
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/C (Safety Supervisor) – ২
লিডিং ফায়ারম্যান/A – ১
ড্রাইভার কাম পাম্প অপারেটর কাম ফায়ারম্যান/A – ২
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/C (Safety Supervisor) – ২
অ্যাসিস্ট্যান্ট গ্রেড ১ (HR) – ১৬
অ্যাসিস্ট্যান্ট গ্রেড ১ (F&A) – ৯
অ্যাসিস্ট্যান্ট গ্রেড ১ (C&MM)- ৪
স্টেনোগ্রাফার ১ – ৯
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/C (Safety Supervisor) :-
বয়সসীমা- ১৮ থেকে ৩০ বছর।
যোগ্যতা- ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা ৫০% নম্বর নিয়ে B.Sc পাশ এবং ইন্ডাস্ট্রিয়াল সেফটিতে এক বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করতে হবে। শিল্প ক্ষেত্রে প্রার্থীকে কমপক্ষে ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
লিডিং ফায়ারম্যান/A :-
বয়সসীমা- ১৮ থেকে ৩২ বছর।
যোগ্যতা- বিজ্ঞান বিভাগে কেমিস্ট্রি সহ ৫০% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ।
ড্রাইভার-কাম-পাম্প অপারেটর কাম ফায়ারম্যান/A:-
বয়স সীমা- ১৮ থেকে ২৭ বছর।
যোগ্যতা- বিজ্ঞান বিভাগে কেমিস্ট্রি-সহ ৫০% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ। ভারী যান চালানোর লাইসেন্স সহ কমপক্ষে এক বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা এবং সেই সঙ্গে স্টেট ফায়ার ট্রেনিং সেন্টার থেকে ফায়ার ফাইটিংয়ে সার্টিফিকেট কোর্স করতে হবে।
অ্যাসিস্ট্যান্ট গ্রেড ১ :-
বয়স সীমা- ২১ থেকে ২৮ বছর।
যোগ্যতা- বিজ্ঞান/বাণিজ্য/কলা বিভাগে স্নাতক।
স্টেনোগ্রাফার ১:-
বয়স সীমা- ২১ থেকে ২৮ বছর।
যোগ্যতা- যে কোনও বিষয়ে ৫০% নম্বর নিয়ে স্নাতক পাশ।
বাছাই পদ্ধতি:
লিখিত পরীক্ষা ও দক্ষতা পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা NPCIL-এর অফিসিয়াল ওয়েবসাইট npcilcareers.co.in -এ গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ২৩ ফেব্রুয়ারি। দেরি না করে শীঘ্রই আবেদন করুন।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…