নিউজ ডেস্ক: স্নাতক হয়ে বসে আছেন? চাকরি খুঁজছেন? এসবিআই দিচ্ছে ভালো সুযোগ। ১৪ নভেম্বর থেকে শুরু হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন। শেষ তারিখ ৪ ডিসেম্বর। প্রিলিমিনারি, মেন ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ২০০০ প্রবেশনারি অফিসার নিয়োগ করবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া।
পরীক্ষার বিবরণ:
৩১ ডিসেম্বর, ২০২০ হবে প্রিলিমিনারি পরীক্ষা এবং ২, ৪, ৫ ও ২৯ জানুয়ারি, ২০২১ হবে মেন পরীক্ষা।
শিক্ষাগত যোগ্যতা(৩১।১২।২০২০ অনুসারে):
আবেদনকারীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। চূড়ান্ত বর্ষের পড়ুয়ারাও আবেদন করতে পারবেন।
শূন্য পদের বিস্তারিত বিবরণ:
SC- ৩০০
ST- ১৫০
OBC- ৫৪০
EWS- ২০০
অসংরক্ষিত- ৮১০
মোট পদ- ২০০০
আবেদন ফি:
অসংরক্ষিত শ্রেণি ও OBC প্রার্থীদের জন্য আবেদন ফি ৭৫০ টাকা। SC/ ST প্রার্থীদের কোনও টাকা দিতে হবে না।
বয়স সীমা:
১ এপ্রিল ২০২০ তারিখের মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…