প্রায় ৫০০পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া(SBI), আকর্ষণীয় বেতন! স্নাতক হলেই আবেদন করুন

জব ডেস্ক: বিশ্ব মহামারী করোনার প্রকোপে কাজ হারিয়েছেন অনেকেই। কেউ বা সন্ধান করছেন নতুন চাকরির। তবে চাকরিপ্রার্থীদের জন্য এবারে রয়েছে খুশির খবর। একাধিক পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছেন দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।                                                                       বিভিন্ন পদে এই নিয়োগ প্রক্রিয়া করবে স্টেট ব্যাঙ্ক। সেই সাথে রয়েছে আকর্ষণীয় বেতন। চলুন তবে দেরি না করে বিস্তারিত জেনে নেওয়া যাক আবেদন প্রক্রিয়া সম্পর্কে।

শূন্যপদ:
মোট ৪৫২ টি শূন্যপদ রয়েছে। যে সকল পদে এই ব্যাঙ্ক বিজ্ঞপ্তি জারি করেছে সেগুলো হল- মার্কেটিং ম্যানেজার, মার্কেটিং ডেপুটি ম্যানেজার, ক্রেডিট প্রসিডিওরস ম্যানেজার, সিস্টেমস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিস্টেমস ডেপুটি ম্যানেজার, ইন্টারনাল অডিট ডেপুটি ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার, এমএমজিএস-৩ আইটি সিকিউরিটি এক্সপার্ট, টেকনিক্যাল লিড, সিকিউরিটি অ্যানালিস্ট অ্যাসিস্ট্যাস্ট ম্যানেজার, সিকিউরিটি অ্যানালিস্ট ডেপুটি ম্যানেজার, নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশ্যালিস্ট ম্যানেজার, নেটওয়ার্ক রাউটিং অ্যান্ড সুইচিং স্পেশ্যালিস্ট ম্যানেজার, ফায়ার ইঞ্জিনিয়ার, অ্যাপ্লিকেশন আর্কিটেক্ট।

আবেদনের শেষ তারিখ:
আবেদনের শেষ তারিখ আগামী ১১ জানুয়ারি।      শিক্ষাগত যোগ্যতা:
ন্যুনতম স্নাতক পাশ হলেই এসকল শূন্যপদে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।                                   বেতন:
২৩,৭০০ টাকা – ৫১,৪৯০ টাকা।                             বয়সসীমা:
৩১ ডিসেম্বর, ২০২০ তারিখ অনুযায়ী ৪১ থেকে ৪৫ বছর বয়সিরা আবেদন করতে পারবেন।

আবেদনের পদ্ধতি: অনলাইন আবেদন করতে হবে। আবেদনকারীদের https://www.sbi.co.in/web/careers- এই ওয়েবসাইটের মাধ্যমে আপ্লিকেশন জমা করতে হবে।      হাতে সময়য় খুবই কম, আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করুন। আরও বিস্তারিত তথ্যের জন্য উল্লেখিত সাইটে নজর রাখুন।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…