জীর্ণ মন্দিরের জার্নাল চিন্ময় দাশ
গোপীনাথপুরেও আছে সুন্দর দর্শন একটি জগন্নাথ মন্দির। আজ এই জার্নালে, রাজার হাতে তৈরী আর প্রজাদের বুক দিয়ে আগলে রাখা, সেই মন্দিরের কথকতা। মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন কর্ণগড়ের খ্যাতকীর্তি রাজা যশোবন্ত সিংহ। প্রজাদের দেবার্চনার সুবিধার জন্য। তাঁর শাসনকাল ইং ১৭১১ থেকে ১৭৪৮ সাল। মন্দিরের কার্ণিশের গায়ে লাগানো একটি প্রতিষ্ঠা-ফলক এবং পূর্ববর্তী পুরাবিদগণের বিবরণ থেকেও জানা যায়, ১১১৯ বঙ্গাব্দ বা ইং ১৭১৯ সালে মন্দিরটি নির্মিত হয়েছিল। যশোবন্তের পর, তাঁর পুত্র অজিত সিংহ ৭ বৎসর রাজত্ব করে মারা গেলে, তাঁর পত্নী ইতিহাসখ্যাত রানি শিরোমণি সিংহাসনে বসেছিলেন। তিনি ৩৬৫ বিঘা লাখেরাজ সম্পত্তি দিয়েছিলেন এই মন্দিরকে। পরিচালনার জন্য, পুরী নগরীর ‘রাঘব দাস মঠ’ নামের একটি ধর্মীয় প্রতিষ্ঠানকে পরিচালনার কাজে যুক্ত করেছিলেন।
জেলার বিভিন্ন ইতিহাস বইতে লেখা হয়েছে, একবার ম্যালেরিয়া মহামারীতে কংসাবতীর দু’পারের বহু গ্রাম একেবারে উজাড় হয়ে গিয়েছিল। দীর্ঘকাল ধরে ঘন জঙ্গলে পরিণত হচ্ছিল জনহীন গ্রামগুলি। গোপীনাথপুর, বাদাড় ইত্যাদিও ছিল সেই তালিকায়। বহু বছর পরে, মেদিনীপুর জেলার পূর্ব এলাকার কিছু ভাগ্যসন্ধানী মানুষ এসে হাজির হয়েছিলেন এখানে। প্রধানত রূপনারায়ণ অববাহিকার রাধামণি, কেলোমাল ইত্যাদি গ্রামের (তমলুক থানার অন্তর্ভুক্ত) মানুষ ছিলেন তাঁরা। এই দুটি এলাকায় অন্তত, একেবারে নতুন করে জনপদের সৃষ্টি হয়েছে তাঁদের হাত ধরে। একজন গোমস্তাকে মন্দিরের দায়িত্বে রেখে, মঠের মোহান্তরা চলে গিয়েছিলেন আগেই। সেই গোমস্তাও চলে গিয়েছেন ১৯৬৫ সালে। তখন থেকে ধর্মপ্রাণ গ্রামবাসীরাই এগিয়ে এসে দাঁড়িয়েছিলেন দেবতা আর মন্দিরের পাশে। বুক দিয়ে আগলেছেন মন্দিরটিকে। তাঁরাই চালু রেখেছেন দেবতার সেবাপূজার ধারাটিকেও।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…