রিচার্জ না করেও আসবে সমস্ত ইনকামিং কল লকডাউনে মানবিক সিদ্ধান্ত জিও,এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার।

ডিজিটাল ডেস্ক: সারাদেশে লকডাউন চলার পরে ঘরবন্দি সবাই এর ফলে সবারই আয় এখন বন্ধ এজন্য অনেকেই তাদের মোবাইল রিচার্জ করতে পারছেন না। আর লকডাউন এর ফলে বাইরে রিচার্জ করতে যেতেও ভয় পাচ্ছেন। তাই এই কথা ভেবে জিও,এয়ারটেল, ভোডাফোন আইডিয়া তাদের সমস্ত গ্রাহকদের জন্য ফ্রিতে ইনকামিং কlলের সুবিধা দিচ্ছে।

প্রথম ধাপের লকডাউনে এই সমস্ত সুযোগ-সুবিধা তাদের গ্রাহকদের দিয়েছিল এবং তার সাথে সাথে সমস্ত ফিচারস ফোন ব্যবহারকারীদের ১০ টাকা টকটাইম বিনামূল্যে দেওয়া হয়েছিল এবার দ্বিতীয় লকডাউনের সময়ও তারা গ্রাহকদের স্বার্থ ইনকামিং কলের সুবিধা চালু রাখছে ৩ মে পর্যন্ত তবে এবার গ্রাহকরা কোন টকটাইম পাবেন না। আউটগোয়িং কল করার জন্য সমস্ত গ্রাহকদের রিচার্জ করতে হবে।

এয়ারটেল জানিয়েছে লকডাউন এর ফলে মানুষের আয় বন্ধ হওয়ার ফলে তাদের প্রায় ৩ কোটি গ্রাহক এই সময় রিচার্জ করছেন না এবং ভোডাফোন আইডিয়ার প্রায় ৯ কোটি গ্রাহক এই মুহূর্তে রিচার্জ করতে পারছেন না। তাই দেশের কঠিন পরিস্থিতিতে গ্রাহকদের স্বার্থে এই ইনকামিং কল এ সুবিধাটি চালু রাখছে তারা।

অনলাইনে সবাই রিচার্জ করতে পারবে না বলে এবার অন্যদের ফোন রিচার্জ করে দিলে বিশেষ কমিশন দেওয়ার ব্যবস্থা করেছে সমস্ত টেলিকম কোম্পানি গুলি। সম্প্রতি গোটা দেশের মধ্যে ২২ টি সার্কেলে দ্বিগুণ ডেটা দেওয়ার ঘোষণা করেছিল Vodafone Idea এবার এই অফারে কাট ছাঁট করে মাত্র ১৪ টি সার্কেলেই দ্বিগুণ ডেটার অফার দিচ্ছে কোম্পানিটি। ২৪৯ টাকা, ৩৯৯ টাকা ও ৫৯৯ টাকার প্ল্যানে এই অফারগুলি পাওয়া যাবে বলে সংস্থাটি জানিয়েছে এই অফারে এই তিনটি প্ল্যানেই অতিরিক্ত ১.৫ জিবি ডেটা দিচ্ছে Vodafone Idea।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…