ঝাড়খণ্ডে বিজেপি নেতার ধর্ষিতা কিশোরী কন্যার চোখ ওপড়ানো ঝুলন্ত দেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা: এক বিজেপি নেতার ধর্ষিতা কিশোরী কন্যার চোখ উপড়ে নেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়খণ্ডের পলামৌ জেলার লালিমাটি এলাকায়। লাগোয়া জঙ্গল থেকে বুধবার ওই কিশোরীর দেহ উদ্ধার হয়েছে বলে জানা গেছে। ১৬ বছরের ওই কিশোরী দশম শ্রেণির ছাত্রী। পুলিশ জানিয়েছে, গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধারের সময় তার ডান চোখ উপড়ানো ছিল।

পুলিশ জানায় মৃতা কিশোরীর বাড়ি পাঁকি থানার অন্তর্গত বুধাবার গ্রামে। সে স্থানীয় এক বিজেপি নেতার মেয়ে। সকালে দেহ উদ্ধারের পর বুধবার সন্ধ্যায় ওই কিশোরীর দেহ সৎকার করা হয়েছে। তার আগেই অবশ্য ময়নাতদন্ত করা হয় এবং সেখানে ধর্ষণের বিষয়টা নিশ্চিত হয়েছে বলে জানা গেছে।

সংবাদসংস্থা জানিয়েছে, তারা জানতে পেরেছে পাঁকি থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার অশোক কুমারের মতে , ৭ জুন সকাল ১০টায় বাড়ি থেকে বেরিয়েছিল ওই কিশোরী। তার পর আর সে বাড়ি ফেরেনি। মঙ্গলবার নাবালিকার বাড়ির লোক থানায় নিখোঁজ ডায়েরি করেন। বুধবার খোঁজাখুঁজির সময় বুধাবার গ্রামের কাছে জঙ্গলে একটি গাছে তার ঝুলন্ত দেহ দেখতে পান গ্রামবাসীরা। পুলিশ এসে দেহ উদ্ধার করে মেদিনী রাই মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে ধর্ষণ করে খুনের বিষয়টি। এ নিয়ে পলামৌর পুলিশ সুপার সঞ্জীব কুমার বলেছেন, ‘‘পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট বলছে ধর্ষণ করে খুন করা হয়েছে।’’ তিনি আরও বলেছেন, ‘‘প্রাথমিক ভাবে জানা গিয়েছে ওই নাবালিকার সঙ্গে এক জনের সম্পর্ক ছিল। কিন্তু তা নিয়ে প্রবল আপত্তি ছিল কিশোরীর পরিবারের। এ নিয়ে দিন কয়েক আগে পরিবারের লোকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় তার। তার পর থেকেই নিখোঁজ ছিল ওই কিশোরী।’’

এই ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রাথমিকভাবে সূত্র হিসাবে একটি মোবাইলকে অবলম্বন করছে প্রাথমিকভাবে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া মোবাইলের কল রেকর্ডের সূত্র ধরে প্রদীপকুমার সিংহ ধানুক নামের ২৩ বছরের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। প্রদীপ বিবাহিত। প্রাথমিক ভাবে তাঁকেই সন্দেহভাজন বলে মনে করছে পুলিশ। এর পাশাপাশি তারা আরও সূত্র জোগাড় করছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…