‘খুনি ছত্রধর দূর হটো!’ মমতার সৈনিককে আটকে দিল জঙ্গলমহলের ১৩ শহিদের গ্রাম

নিজস্ব সংবাদদাতা: একটা গ্রামে মাওবাদীদের হাতে এত খুন সম্ভবতঃ আর কোনও গ্রামে হয়নি! ২০০৯ সালের শীতের সকাল অভিজিৎ মাহাত, নীলাদ্রি মাহাত সহ তিন ছাত্র যুবর লাশ দেখেছিল জাতীয় সড়কের ডাকাত উমাকান্ত মাহাতর বাঁকশোল গ্রাম। ডাকাত উমাকান্ত ততদিনে মাওবাদীদের ছোঁয়ায় বিপ্লবী! জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনার নায়ক সেই উমাকান্তের নেতৃত্বে ততদিনে ঝাড়গ্রামের পাটা শিমুলগ্রামে ততদিনে অভিজিৎ নীলাদ্রির মতই লাশ হয়ে শিক্ষক অনিল মাহাত, গুরুচরণ মাহাত, বাবলু মাহাত, টোটন পড়িয়ারী, কেশব মাহাত, কানাই রায় মিলিয়ে ১৩ জন!

ঝাড়গ্রাম জেলার সেই ১৩শহিদের গ্রামে ঢুকতে গিয়ে গ্রাম বাসীদের তীব্র বাধার মুখে পড়তে হল জঙ্গলমহলে মমতা বন্দোপাধ্যায়ের সৈনিক ছত্রধর মাহাতকে। নজির বিহীন বিক্ষোভ থেকে প্ল্যাকার্ড নিয়ে আওয়াজ উঠল খুনি ছত্রধর মাহাত দূর হটো।
শুধুই ছত্রধর মাহাত নয়, ছত্রধরের সংগে থাকায় বাধার মুখে পড়তে হয় ঝাড়গ্রাম ব্লক তৃনমূলের সাংগঠনিক সভাপতি নরেন মাহাত, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাপতি রেখা সরেন এবং বন ও ভূমি কর্মাধ্যক্ষ মামনি মুর্মু সহ এক গুচ্ছ নেতাকে। ঘটনার খবর পেয়েই এলাকায় ছুটে যায় ঝাড়গ্রাম জেলা পুলিশের একটি বাহিনী। জনতা পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ ঠান্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আন্দোলনকারী  জনতার বক্তব্য,  তাঁরা ছত্রধর মাহাতকে গ্রামে ঢুকতে দেননি যদিও মাহাতর দাবি পরে তিনি গ্রামে ঢুকে মিটিং করেছেন।

পাটাশিমুল গ্রামের মাওবাদীদের হাতে নিহত পরিবারের এক বিক্ষোভ কারি বাসিন্দা জানিয়েছেন, “আমরা খবর পেয়েছিলাম যে আমাদের গ্রামে মাওবাদীদের সাগরেদ জনসাধারণের কমিটির নেতা খুনি ছত্রধর আসবে। তাই আমরা আগেভাগেই তৈরি হয়েছিলাম। ও গ্রামে ঢোকার মুখেই ওর পথ আটকাই আমরা। এই গ্রামে আমরা ওকে ঢুকতে দেয়নি আর কোনও দিন দেবনা। আমাদের প্রশাসনের সঙ্গে কোনোও বিরোধ নেই।”

জানা গেছে সোমবার দুপুর ৩টা নাগাদ তৃনমূলের ভোট কুশলী প্রশান্ত কুমারের নবতম ভোট পুরিয়া ‘বঙ্গ ধ্বনি’ প্রচার করার জন্য ঝাড়গ্রাম জেলার ঘন জঙ্গল বেষ্টিত গ্রাম পাটাশিমুলে যাচ্ছিলেন ছত্রধর মাহাত। তিনটি গাড়ি নিয়ে ঝাড়গ্রাম থেকে রওনা দেন তাঁরা। হাওড়া-মুম্বাই ৬ নম্বর জাতীয় সড়ক ঘেঁষা এই গ্রামে এক সময় মাওবাদীদের অধ্যুষিত এই গ্রামে ঢোকার মুখে ক্ষুব্ধ গ্রামবাসীরা পথ আটকায় তিনটি গাড়ির। হাতে খুনি ছত্রধর মাহাত দূরহটো প্ল্যাকার্ড ছিল তাঁদের। প্রায় ৫০জন মত পুরুষ মহিলা রাস্তা আটকায়। কয়েকজন রাস্তায় বসেও পড়ে।

এরপরই আটকে পড়া তৃনমূল নেতারা পুলিশকে খবর দিলে পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে। পুলিশ আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। বিক্ষোভ কারীরা প্রশ্ন তোলেন সরকারের ঘোষণা ছিল মাওবাদীদের হাতে নিহত ব্যক্তিদের নিকট আত্মীয়কে চাকরি দেওয়া হবে সেই চাকরি তাঁরা পাননি অথচ যে ছত্রধরের লোকেরা তাঁদের পরিবারের সদস্যদের খুন করেছে সেই ছত্রধরের বাড়িতে একাধিক চাকরি কেন? কেন প্রশাসন খুনি ছত্রধরকে সুরক্ষা দিচ্ছে? প্রায় ঘন্টা খানেক বিক্ষোভে আটকে থাকার পর ছত্রধর মাহাত ফিরে যান বলে গ্রামবাসীদের দাবি।

যদিও ছত্রধর মাহাত দাবি করেছেন পরে তিনি ওই গ্রামে গিয়ে সভা করেছেন। ছত্রধর মাহাত ‘দ্য খড়গপুর পোষ্ট’কে জানিয়েছেন, “বিজেপির লোকেরা কয়েকজনকে পাঠিয়েছিল গন্ডগোল করার জন্য। কয়েকজন মদ্যপ অবস্থায় আমাদের গাড়ি আটকায়। ওরা আমাদের রাস্তায় বসে পড়ে। আমরা পুলিশকে খবর দিলে পুলিশ আসে। সমস্যা মিটে গেছে এবং আমরা পরে গিয়ে সভা করেছি।” বিক্ষোভ কারীরা অবশ্য দাবি করেছেন তাঁরা বিজেপির লোক নয়। নিহত ব্যক্তিরা সবাই লাল ঝান্ডার মানুষ ছিলেন এবং তারাও লালঝান্ডা নিয়েই বিক্ষোভে সামিল হয়েছিলেন।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…