নিজস্ব সংবাদদাতা: যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বাইক আরোহীর আহত হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়ালো ঝাড়গ্রাম শহরে। উত্তেজিত জনতা ভাঙচুর করে বাসটি।শনিবার দুপুরে ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকার ননীবালা বয়েজ স্কুল সংলগ্ন এলাকার ঘটনায় ক্ষুব্ধ জনতাকে শান্ত করতে ছুটে আসে পুলিশ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গেছে হলদিয়া থেকে আসা ওই বাসটি ঝাড়গ্রাম শহরের মুখে বেশ দ্রুত গতিতেই ছিল আর সেই কারনেই নিয়ন্ত্রন হারিয়ে ওই বাইক আরোহীকে ধাক্কা মারে । এরপরই উত্তেজিত জনতা বাসটিতে ভাঙচুর চালায় । স্থানীয় জনতাই তীর্থঙ্কর মাহালা নামের বাইক আরোহী কে স্থানীয় বাসিন্দারা ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেন ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঝাড়গ্রাম থানার পুলিশ এবং বাসটিকে থানায় নিয়ে যায়। যদিও বাস ভাঙচুরের ঘটনায় পুলিশ এখনও অবধি কাউকে গ্রেপ্তার বা আটক করেনি তবে পুলিশ খোঁজ করছে কারা এই ঘটনায় যুক্ত ছিল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় জনতার অভিযোগ , ঝাড়গ্রামে ফ্লাইওভার হওয়ার পর ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর গামী সমস্ত যানবাহন এই এলাকার সংকীর্ণ রাস্তা দিয়ে যাতায়াত করছে এবং দ্রুতগতিতে যার ফলে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটছে এইসব রাস্তার মোড় গুলিতে। মানু্ষের দাবি ওই রাস্তায় স্পিড ব্রেকার বসানো হোক যাতে যানের গতি নিয়ন্ত্রন করা যায়।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…