এখন খবর

জেলাতেই ফিরছে কোভিড হাসপাতাল, ঝাড়গ্রামে তৈরি পরিকাঠামো

ভবানী গিরি: আর ৪০ কিলোমিটার দুরে পশ্চিম মেদিনীপুরের জোসেফ হাসপাতালে নয় ঝাড়গ্রাম শহরের বুকেই কোভিড হাসপাতালের পরিকাঠামো তৈরি করে ফেলল ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দপ্তর। বর্তমান সময়ে ঝাড়গ্রাম জেলায় একটিও করোনা আক্রান্ত নেই । কিন্তু ভবিষ্যতের কথা মাথায় রেখেই রাজ্য স্বাস্থ্য দপ্তর ঝাড়গ্রাম জেলায় নতুন করোনা হাসপাতাল চালু করতে চলেছে । স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায় , ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে তৈরি হবে নতুন করোনা হাসপাতাল । ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে রোগীর আত্মীয়দের থাকার জন্য চারাতলা নতুন নাইট শেল্টারের বিল্ডিং তৈরি হয়ে রয়েছে , যেখানে এখন করোনার নমুনা সংগ্রহ হয় । স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায় , নবনির্মিত নাইট শেল্টারের বিল্ডিংয়ে লিফ্ট না থাকার জন্য একতলা এবং দোতালতেই ৭৫ শয্যার করোনা হাসপাতাল তৈরি করা হচ্ছে ।

ঝাড়গ্রাম জেলায় কোন বড় নার্সিংহোম বা করোনা হাসপাতাল তৈরি করার মতো পরিকাঠামো না থাকার জন্য পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী চটজলদি সিদ্ধান্ত নিয়েছিলেন ঝাড়গ্রাম থেকে ৪০ কিলোমিটার দূরে পশ্চিম মেদিনীপুর জেলার সেন্ট জোসেফ হাসপাতলে ঝাড়গ্রাম জেলার করোনা রোগীদের পাঠানো হবে ।এতদিন করোনার উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের পশ্চিম মেদিনীপুরের সেন্ট জোসেফে পাঠানো হতো । কিন্তু করোনা রিপোর্ট পজেটিভ আসার সাথে সাথেই ঝাড়গ্রাম জেলার করোনা আক্রান্তদের পাঠানো হতো পূর্ব মেদিনীপুর জেলার বড়মা হাসপাতালে ।

রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী ঝাড়গ্রাম জেলায় এখনো পর্যন্ত প্রায় সাড়ে ছয় হাজারেরও বেশি করোনা টেস্ট হয়েছে । তারমধ্যে পজিটিভ রিপোর্ট পাওয়া গিয়েছিল মাত্র ১৯ জনের যার বেশিরভাগই পরিযায়ী শ্রমিক । বর্তমান সময়ে করোনাই ঝাড়গ্রাম জেলায় একজনের ও মৃত্যুর ঘটনা ঘটেনি সকলেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ।

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, ঝাড়গ্রাম জেলার করোনা আক্রান্তদের পশ্চিম মেদিনীপুরের সেন্ট জোসেফ হাসপাতলে রাখার জন্য যে পরিকাঠামো তৈরি করা হয়েছিল তা ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরের নাইট শেল্টারের বিল্ডিংয়ে স্থানান্তর করে ৭৫ শয্যার করোনা হাসপাতাল চালু হচ্ছে ।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: corona

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…