Categories: এখন খবর

ছত্তিশগড়ের পর ঝাড়খন্ড, দুটি পৃথক ঘটনায় জওয়ানের হাতে খুন তিন অধিকারিক, আত্মঘাতী এক জওয়ান, আহত আরও

নিজস্ব সংবাদদাতা: মদ্যপান জনিত বচসায় ঝাড়খণ্ডে দুটি পৃথক ঘটনায় অধঃস্তন সহকর্মীর গুলিতে মৃত্যু হয়েছে তিন পুলিশ আধিকারিকের।    এক্ষেত্রেও বচসার জেরে নিজের সিনিয়র কমান্ডারকে গুলি করে নিজে আত্মঘাতী হলেন এক জওয়ান। ঝাড়খণ্ডের রাঁচির কাছে প্রথম ঘটনাটি ঘটেছে সোমবার সকালে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তখন নিজের চারিদিকে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে বিক্রম। এতে দুজনেই জখম হন। এরপরই হাতে থাকা রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয় সে। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন পুলিশ সুপার সৌরভ-সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সিএসএপির আধিকারিকদের অনেকে বলছেন, বিক্রম রাজওয়াড়ে মাঝে মধ্যেই মদ খেত। তারপর গন্ডগোল করত। কিছুদিন আগেই মদ্যপ অবস্থায় সহকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিল। এরপরই দায়িত্বপ্রাপ্ত কমান্ডার কুরে উচ্চপদস্থ আধিকারিকদের কাছে অভিযোগ জানান।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নির্বাচনের ডিউটি চলাকালীন একদল জওয়ান মদ খেয়ে গন্ডগোল করছে। বাহিনীর নিয়ম ভাঙছে। এই ঘটনার পরে কিছু জওয়ানকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়েছিল। তারপরও যে ঝামেলা মেটেনি, সোমবারের ঘটনা তারই প্রমাণ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছেন ঝাড়খন্ড পুলিশ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রায় একই ঘটনার স্বাক্ষী হয়েছে এদিন ঝাড়খণ্ডের বোকারো। সেখানেও নির্বাচন উপলক্ষ্যে মোতায়েন করা হয়েছিল সিআরপিএফের ২২৬নম্বর ব্যাটেলিয়নের জয়ানদের। সোমবার সকাল সাড়ে নটা নাগাদ এক জওয়ানের মদ্যপান নিয়ে তাকে বকাবকি করে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট। আচমকাই নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে দেয় ওই জওয়ান। কমান্ডেন্ট বাঁচাতে এসে গুলিবিদ্ধ হন একজন এ.এস.আই। মৃত্যু হয় দুজনেরই। জওয়ানকে নিরস্ত্র করতে অন্য জওয়ানের গুলিতে আহত হন অভিযুক্ত।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গত সপ্তাহেই ছত্তিশগড়ের বস্তারে নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে গিয়ে পারস্পারিক গুলি বিনিময়ে মৃত্যু হয়েছিল তিন বাঙালি সমেত ৬জন ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশের। এক সপ্তাহের মধ্যে আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল ঝাড়খণ্ডে। এই সমস্ত ঘটনার ফলে পুরো ঘটনায় শৃংখলা বাহিনীর ভূমিকা নিয়েই প্রশ্ন উঠে গেছে।    

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…