এখন খবর

চালকের ভুলেই উল্টো লেনে গিয়ে বিপত্তি ধূপগুড়িতে! পথ দুর্ঘটনায় ১৪ জনের মর্মান্তিক মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী, ক্ষতিপূরণ ঘোষণা

অশ্লেষা চৌধুরী: জলপাইগুড়ির ধুপগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী। ঘটনায় শোকপ্রকাশ করে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের তরফে। ট্যুইটারে শোকবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীও।

মঙ্গলবার রাতে জলপাইগুড়ির ধূপগুড়িতে ৩১ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। জলঢাকা ব্রিজের কাছে পাথর বোঝাই ডাম্পারে চাপা পড়ে ৩ শিশু-সহ মৃত্যু হয়েছে ১৪ জনের। আশঙ্কাজনক অবস্থায় আরও ৯ জন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে খবর, ৩টি গাড়িতে করে সকলে ধূপগুড়িতে বিয়েবাড়ীতে যাচ্ছিলেন। বোউভাতের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তারা। কিন্তু সেই আনন্দ নিমেষেই বদলে গেল বিষাদে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উল্টোদিকের লেন ধরে যাচ্ছিল ৩টি গাড়ি। সঠিক লেন ধরে আসা ডাম্পারের সঙ্গে সংঘর্ষ হওয়ায়, সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ২টি গাড়ির উপর উল্টে পড়ে। চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় কয়েকজনের। টানা দুঘন্টা তারা সেভাবেই পড়েছিল বলে জানা গিয়েছে। ঘণ্টাদুয়েক পাথরের স্তূপে চাপা পড়ে থাকার, পর জীবিত অবস্থায় উদ্ধার করা হয় একটি গাড়ির চালককে। পরে পুলিশ ও দমকল এসে বাকিদের উদ্ধার করে। ট্রাক চালকের খোঁজ চলছে।

জানা গিয়েছে, মৃতদের মধ্যে ৭ জন রানিরহাটের একই এলাকার বাসিন্দা। এদের মধ্যে রয়েছে ২টি শিশু ও এক মহিলা। মৃতদের মধ্যে রয়েছেন বাবা ও দুই ছেলে-সহ একই পরিবারের ৩ জন। জলপাইগুড়িতে দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে লিখেছেন, ‘ধূপগুড়িতে দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। মৃত ব্যক্তিদের পরিবারকে সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

অপরদিকে শোকজ্ঞাপন করে প্রধানমন্ত্রীর দফতর থেকে ট্যুইটে বলা হয়েছে, জলপাইগুড়ির ধূপগুড়িতে সড়ক দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। এই দুঃখের সময়, শোকসন্তপ্ত পরিবারগুলির জন্য প্রার্থনা করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। প্রধানমন্ত্রীর দফতর থেকে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ও মারাত্মক আহতদের  ৫০ হাজার ও কম আহতদের ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

এদিকে বুধবার সকালে আহতদের সাথে দেখা করতে গিয়েছেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী। ঘটনাস্থলে গিয়েছেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এমন মর্মান্তিক ঘটনায়, শোকপ্রকাশ করে সমবেদনা জানিয়েছেন আহতদের প্রতি।ধূপগুড়ি পুরসভার উপ পুরপ্রধান রাজেশ সিং জানিয়েছেন, রাতে ফোন করে খোঁজ নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ট্রাকটি ওভারলোডেড হওয়ার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে প্রাথমিক তদন্তে অনুমান।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…